কুয়াকাটা সমুদ্রসৈকতে আবারও ভেসে এলো মৃত ডলফিন

কুয়াকাটা প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫:০৯আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫:১৪

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে মাত্র আট দিনের ব্যবধানে আবারও ভেসে এসেছে সাত ফুট লম্বা একটি ইরাবতি ডলফিন। ডলফিনটি পুরুষ প্রজাতির। এটির শরীরের পুরো চামড়া উঠানো।

রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় সৈকতের গঙ্গামতি এলাকায় মৃত ডলফিনটিকে দেখতে পান স্থানীয়রা। পরে বন বিভাগ সেটিকে মাটি চাপা দিয়েছে।

এর আগে গত ২০ সেপ্টেম্বর সৈকতের চর-গঙ্গামতি এলাকার ৩৩ কানি নামক পয়েন্ট এলাকায় একটি ইরাবতি  প্রজাতির ডলফিন ভেসে এসেছিল।

পরিবেশকর্মী কে এম বাচ্চু বলেন, ‘সকালের জোয়ারের প্রভাবে বঙ্গোপসাগর কিছুটা উত্তাল থাকে, এ কারণে সমুদ্রের ঢেউয়ের সঙ্গে তীরে ভেসে আসে ডলফিনটি। এটির শরীরের সম্পূর্ণ চামড়া উঠে গেছে। দুর্গন্ধে কাছে ঘেঁষা যাচ্ছে না। দেখে মনে হচ্ছে দুই দিন আগে মারা গেছে।’

পরিবেশকর্মীরা বলছেন, চলতি বছরে এখন পর্যন্ত ১১টি, ২৪ সালে ১০টি, ২৩ সালে ১৫টি মৃত ডলফিন ভেসে এসেছিল কুয়াকাটাসহ এই এলাকায়। উপকূলীয় এলাকাজুড়ে পরিবেশকর্মীরা সার্বক্ষণিক কাজ করছেন ডলফিন নিয়ে।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. সাজেদুল হক বলেন, ‘শুধু অনুমান করে মৃত্যুর কারণ বলা যাবে না। কেউ বলছেন জালে আটকে, কেউ বলছেন জাহাজের ধাক্কায়, আবার কেউ বলছেন মাইক্রোপ্লাস্টিক দায়ী। কিন্তু এসবই অনুমান। বৈজ্ঞানিক পরীক্ষা ছাড়া নিশ্চিত হওয়া সম্ভব নয়।’

বন বিভাগের কুয়াকাটা বিট কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, ‘আমাদের সদস্যদের পাঠিয়ে দ্রুত বালুচাপা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তবে ডলফিনের মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করার উদ্যোগ নেওয়া হচ্ছে না।’

/এমএএ/
সম্পর্কিত
কক্সবাজার সৈকতে শক্তিশালী টর্নেডোর আঘাত, ৫ মিনিটে যা ঘটলো
নিরাপদ বঙ্গোপসাগর গড়তে বিমসটেকের সঙ্গে কাজ করতে প্রস্তুত বাংলাদেশ
বঙ্গোপসাগরে ফের মৌসুমি লঘুচাপ, বাড়তে পারে বৃষ্টিপাত
সর্বশেষ খবর
ড. খলিলুর রহমানের সঙ্গে মার্কো রুবিও’র সাক্ষাৎ
ড. খলিলুর রহমানের সঙ্গে মার্কো রুবিও’র সাক্ষাৎ
আরও সহজ হলো ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন
আরও সহজ হলো ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন
ফের নতুন মামলায় গ্রেফতার সাবেক এমপি পাভেল  
ফের নতুন মামলায় গ্রেফতার সাবেক এমপি পাভেল  
বহিষ্কার হতে পারেন জামায়াত নেতা গাজী নজরুল, এমপি পদের কী হবে
বহিষ্কার হতে পারেন জামায়াত নেতা গাজী নজরুল, এমপি পদের কী হবে
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু