ভ্রাম্যমাণ আদালতে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ

কুমিল্লা প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪৬ আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫০

কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর বাজারে অভিযানে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করে ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবদুর রহমান।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার সদরের উত্তরপাড়া রামচন্দ্রপুর বাজার এলাকায় বিলে স্থানীয় জেলেরা অবৈধ চায়না দুয়ারি জাল দিয়ে মাছ শিকার করে আসছিলেন। ইউএনও সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিপুল পরিমাণ চায়না দুয়ারি জাল জব্দ করে। যার বাজার মূল্য দেড় লাখ টাকার বেশি। পরে আগুন জ্বালিয়ে জব্দকৃত জালগুলো ধ্বংস করা হয়।

ইউএনও বলেন, ‘নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল দিয়ে মাছ শিকার করা বেআইনি। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেড় লক্ষাধিক টাকার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। এ ছাড়া বিএসটিআই লাইসেন্স ব্যতীত বোতলজাত পানি বিক্রির অপরাধে দুই মালিককে পনেরো হাজার টাকা জরিমানা করা হয়। এসব অবৈধ জালের বিরুদ্ধে জনস্বার্থে অভিযান পরিচালনা অব্যাহত রাখবো।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
‘মব’ তকমায় আড়াল হচ্ছে পরিকল্পিত অপরাধ?
৯ মাসে ১৭১ মৃত্যু ‘মব’ তকমায় আড়াল হচ্ছে পরিকল্পিত অপরাধ?
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক