রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে মৃত্যু

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২৮আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২৮

চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে মহিউদ্দিন (৩০) নামে এক কারখানা শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকার ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ডাউন লাইনে এ ঘটনা ঘটে।

মৃত মহিউদ্দিন উপজেলার ৭ নম্বর কাটাছড়া ইউনিয়নের আজিজুল হকের ছেলে। তিনি স্থানীয় একটি শিল্পকারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শী আরিফুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার সকাল ৯টার দিকে আপ ও ডাউন লাইনে দুই দিক থেকে ট্রেন আসছিল। মহিউদ্দিন একটি লাইন পার হতে পারলেও আরেক দিকে আসা ট্রেন লক্ষ করেননি। এতে দ্রুতগামী ট্রেনে কাটা পড়ে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর দেওয়ার পর প্রথমে জোরারগঞ্জ থানা পুলিশ এবং পরে সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে আসে।’

সীতাকুণ্ড রেলওয়ে পুলিশের ইনচার্জ আশরাফ সিদ্দিকী বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করেছি। মৃতদেহের সঙ্গে থাকা মোবাইলের মাধ্যমে পরিচয় শনাক্ত করে স্বজনদের খবর দিয়েছি। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

/এমএএ/
সম্পর্কিত
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের