কর্ণফুলী টানেলে বাস দুর্ঘটনা: আহত একজনের হাসপাতালে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৫ অক্টোবর ২০২৫, ১৬:৩২আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ১৬:৩২

চট্টগ্রামের কর্ণফুলী টানেলের ভেতরে বাস উল্টে ১০ জন আহতের ঘটনায় একজন মারা গেছেন। নিহতের নাম ফয়সাল ইসলাম (৪৫)। শনিবার রাতে নগরীর একটি বেসরকারি হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

একই হাসপাতালে ফয়সালের স্ত্রী রানী আকতারসহ (৩১) আরও চার জন চিকিৎসাধীন আছেন।

ফয়সাল নগরীর পতেঙ্গা থানার নিজাম মার্কেট এলাকার হোসেন আহমেদের ছেলে। তার দুই ছেলে-মেয়ে রয়েছে।

এর আগে শনিবার (৪ অক্টোবর) বেলা ২টায় কর্ণফুলী টানেলের ভেতর পতেঙ্গা থেকে আনোয়ারার দিকে যাওয়ার সময় ওই বাসটি উল্টে যায়। এতে ১০ জন আহত হন।

নিহতের ছোট ভাই সালাহ উদ্দিন জানান, শনিবার দুপুরে একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে দ্রুতগতিতে বাসটি টানেলের মাঝে উল্টে যায়। এতে বাসে থাকা সবাই কম-বেশি আহত হন। তবে ছয় জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। পরিবার তাদের নগরীর ন্যাশনাল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে বড় ভাই ফয়সালের মৃত্যু হয়।

বাস উল্টে আহত দশ জনের মধ্যে ফয়সালসহ ছয় জনের অবস্থা ছিল গুরুতর। বাকি পাঁচ জন হলেন– শাহজাদী (২১), রানী আক্তার (৩১), মোহাম্মদ ফারুক (৫০), মুনতাসীর ওমর (১২) ও সালাহ উদ্দীন (৩৫)।

কর্ণফুলী টানেলের সহকারী প্রকৌশলী (টোল ও ট্র্যাফিক) গোলাম সামদানী হিমেল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পতেঙ্গা থেকে আনোয়ারায় যাওয়ার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে বাসা থাকা ১০ যাত্রী আহত হন। পরে টানেলের নিরাপত্তায় নিয়োজিত সদস্যরা গাড়ি ও অ্যাম্বুলেন্সে করে আহতদের হাসপাতালে পাঠান।’

/এমএএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান