সুন্দরবনের হরিণের মাংসসহ শিকারি আটক

খুলনা প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২৫, ১৭:৪৯ আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ১৭:৪৯

খুলনার সুন্দরবন পশ্চিম বন বিভাগের শাকবাড়িয়া নদী সংলগ্ন এলাকা থেকে ৪৮ কেজি হরিণের মাংসসহ দিদারুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করেছে বন বিভাগ। এ সময় ১১৫ কেজি মাছ এবং দুটি নৌকাসহ হরিণ ধরার সরঞ্জামও জব্দ করা হয়।

সোমবার (১৩ অক্টোবর) দিনগত রাত ১১টার দিকে কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা নাসির উদ্দীনের নেতৃত্বে বনরক্ষীরা অভিযান চালিয়ে হরিণের মাংসসহ ওই চোরা শিকারিকে আটক করেন। এ সময় বন বিভাগের উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে যায়।

আটক দিদারুল মহারাজপুর গ্রামের মৃত হামিদ গাজীর ছেলে।

কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা বলেন, অভিযানের সময় শাকবাড়িয়া নদী সংলগ্ন এলাকা থেকে ৪৮ কেজি হরিণের মাংসসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার কাছ থেকে ১১৫ কেজি মাছ ও দুটি নৌকা, হরিণ ধরার সরঞ্জাম জব্দ করা হয়। অভিযানকালে বন বিভাগের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেছে। এ বিষয়ে বন আইনে মামলা দায়ের এবং জব্দ মাছ ও হরিণের মাংস আদালতের মাধ্যমে মাটিতে বিনষ্ট করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
পর্যটন শুধু বিনোদন নয়, অর্থনীতি ও জীবিকারও শক্তি
সুন্দরবনে কীভাবে তৈরি হলো ২৪ রিসোর্ট, কারা দিলো অনুমোদন?
মেঘ-পাহাড়ের হাতছানি, বান্দরবানের নীল দিগন্তে বেড়ানোর খুঁটিনাটি
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক