ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

জয়পুরহাট প্রতিনিধি
১৭ অক্টোবর ২০২৫, ১৪:২৮ আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, ১৪:২৮

ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি র‌্যাবের হাতে ধরা পড়েছে। দীর্ঘদিন লুকিয়ে থাকার পর বৃহস্পতিবার বিকালে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার কুমড়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-৫। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার।

র‌্যাব সূত্র জানায়, গ্রেফতার ব্যক্তির নাম মো. সাজু (৩৫)। ক্ষেতলাল উপজেলার কাঁচাকুল এলাকায় তার বাড়ি। তার বিরুদ্ধে ২০২৫ সালের ৩০ আগস্ট ক্ষেতলাল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ২০২০)-এর অধীনে মামলা দায়ের হয়। ঘটনার সূত্রপাত ওই বছরের ২৮ আগস্ট রাতে। ভিকটিমের স্বামী বাড়ির বাইরে থাকার সুযোগে সাজু ধর্ষণ করে। এরপর থেকে সে পলাতক ছিল।

মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাবের সহায়তা চাইলে বিশেষ অভিযান চালিয়ে সাজুকে গ্রেফতার করা হয়। তাকে যথাযথ আইনগত প্রক্রিয়া শেষে ক্ষেতলাল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার বলেন, ‘ধর্ষণসহ সব ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। কোনও অপরাধী আইনের ঊর্ধ্বে নয়। আইন থেকে কেউ পালাতে পারে না।’

/এমএএ/
সম্পর্কিত
সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, ৫২ জনকে হত্যা
শারীরিক প্রতিবন্ধী গৃহকর্মীকে ধর্ষণের মামলায় সেই গৃহকর্তা কারাগারে 
ধানম‌ন্ডি‌তে গৃহকর্মী‌কে নির্যাতন-ধর্ষণের অ‌ভি‌যোগে ২ জন গ্রেফতার
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি