বাগেরহাটে সাংবাদিক হায়াত হত্যা: নারায়ণগঞ্জ থেকে প্রধান আসামি গ্রেফতার

খুলনা প্রতিনিধি
১৮ অক্টোবর ২০২৫, ১৩:০৭আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ১৩:০৭

বাগেরহাটের চাঞ্চল্যকর সাংবাদিক হায়াত হত্যা মামলার প্রধান আসামি ইস্রাফিলকে (৫০) যৌথ অভিযানে গ্রেফতার করেছে র‍্যাব ৬ ও র‍্যাব-১১। শুক্রবার  (১৭ অক্টোবর) দিনগত রাতে নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব ৬ এক প্রেস বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে। প্রেস বার্তায় জানানো হয়,  ১৭ অক্টোবর রাতে র‌্যাব-৬ ও র‍্যাব-১১-এর যৌথ দল নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন বৈদ্যেরবাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বাগেরহাটের চাঞ্চল্যকর সাংবাদিক হায়াত হত্যা মামলার ১নং এজাহার নামীয় আসামি ইস্রাফিলকে (৫০) গ্রেফতার করা হয়। সে বাগেরহাট জেলাসদরের হাড়িখালি গ্রামের মৃত সালামের ছেলে। গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

গত ৩ অক্টোবর সাংবাদিক এস এম হায়াত আলী বাগেরহাট সদর থানা এলাকার হাড়িখালী গ্রামে দুর্বৃত্তদের আক্রমণের শিকার হয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এ ঘটনায় ভিকটিমের পরিবার বাদী হয়ে বাগেরহাট সদর থানায় হত্যা মামলা করেন।

/এমএএ/
সম্পর্কিত
নাম বদলে যাচ্ছে র‌্যাবের, সংসদে বিল
সদর দফতর পাচ্ছে র‍্যাব, ১১ তলা ভবন নির্মাণে ব্যয় হবে ১৭২ কোটি টাকা
আন্দোলনে লুট হওয়া অস্ত্র দস্যুদের কাছে পাওয়া যায়নি: র‍্যাব ডিজি
সর্বশেষ খবর
ক্যানসার চিকিৎসকের বাড়িতে মিলবে না ৮ পরিচিত জিনিস, জানুন কেন
ক্যানসার চিকিৎসকের বাড়িতে মিলবে না ৮ পরিচিত জিনিস, জানুন কেন
‘সংসদ যখন সন্তোষজনকভাবে কার্যকর, লংমার্চ তখন গণআকাঙ্ক্ষার পরিপন্থি’
‘সংসদ যখন সন্তোষজনকভাবে কার্যকর, লংমার্চ তখন গণআকাঙ্ক্ষার পরিপন্থি’
টিভি-ফ্রিজসহ ভারী পণ্য পরিবহনে রেকর্ড গড়লো ডাক বিভাগ
টিভি-ফ্রিজসহ ভারী পণ্য পরিবহনে রেকর্ড গড়লো ডাক বিভাগ
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৪২, নিখোঁজ প্রায় ৫ হাজার
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৪২, নিখোঁজ প্রায় ৫ হাজার
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল