ফেনীতে ডাকাতি: ৭০ ভরি স্বর্ণসহ দুই কোটি টাকার মালামাল লুটের অভিযোগ

ফেনী প্রতিনিধি
১৮ অক্টোবর ২০২৫, ১৬:১৮আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ১৬:১৮

ফেনীর দাগনভূঞায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) ভোররাতে উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনীয়া বাজারসংলগ্ন চানপুর গ্রামের আজিজ উল্লাহ মাস্টারের বাড়িতে এ ডাকাতি সংঘটিত হয়।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, রাতের কোনও এক সময় ডাকাতরা আজিজের ছোট ছেলে কামাল উদ্দিন বাবুলের ডুপ্লেক্স বাড়ির বারান্দার লোহার গ্রিল ও কলাপসিবল গেট কেটে ভেতরে প্রবেশ করে। পরে পরিবারের সদস্যদের জিম্মি করে তারা ৭০ ভরি স্বর্ণালঙ্কার, তিন হাজার ইউরো, নগদ ৪ লাখ টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। লুট করা মালামালের আনুমানিক মূল্য প্রায় দুই কোটি টাকা।

এ সময় বাবুল মিয়াকে বেঁধে মারধর করে ডাকাতরা। সকালে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে দাগনভূঞা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এলাকাবাসীর দাবি, স্থানীয় ও আশপাশের কিছু চিহ্নিত সন্ত্রাসীচক্র এই ডাকাতির সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মাদক, ছিনতাই ও চাঁদাবাজিসহ নানা অপরাধের অভিযোগ রয়েছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

দাগনভূঞা থানার ওসি মোহাম্মদ ওয়াহেদ পারভেজ বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে। মামলার প্রস্তুতিও চলছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাবির ৪২ শিক্ষকের বিরুদ্ধে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন
রাবির ৪২ শিক্ষকের বিরুদ্ধে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন
জবিতে অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ
জবিতে অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ
আমার সাধারণ জ্ঞান বলে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা
আমার সাধারণ জ্ঞান বলে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
সর্বাধিক পঠিত
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সবার সব কথায় এত কান দেওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী
সবার সব কথায় এত কান দেওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী