‘যেকোনোভাবে গ্রেফতার এড়িয়ে চলুন’ পোস্টের পর নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

খাগড়াছড়ি প্রতিনিধি
২১ অক্টোবর ২০২৫, ১৬:১৭আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ১৬:১৭

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করার একদিনের মাথায় গ্রেফতার হলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা সভাপতি জিয়াউর রহমান। ডিবি (গোয়েন্দা) পুলিশ তাকে মঙ্গলবার সকালে ঢাকা থেকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে খাগড়াছড়ি জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ির পুলিশ সুপার (এসপি) জুয়েল আরেফিন।

জানা গেছে, ‘একযোগে কর্মসূচি আসছে। বাংলাদেশ রক্ষায় সবাই প্রস্তুত হও। যেকোনোভাবে গ্রেফতার এড়িয়ে চলুন।’ লিখে সোমবার ফেসবুকে পোস্ট করেছিলেন জিয়াউর রহমান।

পুলিশ সুপার জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মহালছড়ি উপজেলা সভাপতি জিয়াউর রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত উসকানিমূলক পোস্ট দিয়ে আসছিলেন এবং জেলায় শান্তি-শৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করছেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে এসব মামলায় গ্রেফতার দেখিয়ে খুব দ্রুতই আদালতের সোপর্দ করা হবে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার