চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২১ অক্টোবর ২০২৫, ২২:৫০আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ২২:৫০

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের চট্টগ্রাম উত্তর জেলা কার্যালয়ে জিনিসপত্র ও ছবি ভাঙচুর করা হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে নগরীর নিউমার্কেটের দোস্ত বিল্ডিংয়ে অবস্থিত কার্যালয়টিতে ভাঙচুর করা হয়। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগর কমিটির যুগ্ম সমন্বয়কারী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নগরীর সাবেক আহ্বায়ক আরিফ মঈনুদ্দিনের নেতৃত্বে একদল তরুণ এ ভাঙচুর চালান বলে জানা গেছে।

এ বিষয়ে এনসিপির চট্টগ্রাম মহানগর সমন্বয় কমিটির সদস্য ও মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী রিদুয়ান হৃদয় বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা খবর পেয়েছি নিষিদ্ধ আওয়ামী লীগ এখনও এ কার্যালয়ে গোপনে সভা করছে। এমনকি নগরীতে বিভিন্ন সময়ে ঝটিকা মিছিল বের হয়। যার পরিকল্পনা এ কার্যালয়ে বসে করা হয় বলে জেনেছি। যার কিছুটা আলামত এ কার্যালয়ে গিয়ে পাওয়া যায়।’

এদিকে, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের ভেতর ভাঙচুরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে একদল তরুণকে কার্যালয়ে ভাঙচুর করতে দেখা যায়।

চট্টগ্রাম নগরীর দোস্ত বিল্ডিংয়ে আওয়ামী লীগ ছাড়া বিএনপি, বাসদ, গণসংহতি আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের কার্যালয় রয়েছে। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এই কার্যালয়ে এক দফা ভাঙচুর করা হয়। এর পর থেকে কার্যালয়টি তালাবদ্ধ অবস্থায় ছিল।

জাতীয় যুবশক্তি কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব নীলা আফরোজ বলেন, ‘চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুরের বিষয়টি আমার জানা নেই।’

নগরীর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, ‘কোনও রাজনৈতিক কার্যালয় ভাঙচুরের বিষয়ে আমার থানায় অভিযোগ আসেনি।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের