লাইভে এসে আ.লীগে যোগ দেওয়ার কথা জানালেন বিএনপি নেতা ফয়জুল করিম

কিশোরগঞ্জ প্রতিনিধি
২৩ অক্টোবর ২০২৫, ০২:০৩আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ১৮:০২

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সরকারের স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. ফজলুর করিমের ছেলে বিএনপি নেতা অ্যাডভোকেট ফয়জুল করিম আওয়ামী লীগে যোগ দিয়েছেন। বুধবার ফেসবুক লাইভে এসে এ কথা জানান তিনি। 

আওয়ামী লীগের নেতাকর্মীরা বুধবার এ খবর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেছেন।

ফয়জুল করিম কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক উপ-দফতর সম্পাদক ছিলেন। তিনি গত ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত জেলা বিএনপির সম্মেলনের আগের কমিটির সদস্য ছিলেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সঙ্গেও যুক্ত ছিলেন।

আওয়ামী লীগের এই বৈরী সময়ে কেন এই দলে যোগ দিলেন এমন প্রশ্নের জবাবে ফয়জুল করিম বলেন, ‘আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সপক্ষের দল, ধর্মনিরপেক্ষ দেশপ্রেমিক নেতৃত্ব। ৫ আগস্টের পর মানুষের যে স্বপ্ন ছিল, চেতনা ছিল, এক বছর পেরিয়ে গেছে। কিন্তু রাষ্ট্র সংস্কারের নামে সম্পদ ভোগ করার চেষ্টা চলছে। স্বাধীনতাবিরোধী শক্তিকে ক্ষমতায় বসানোর চেষ্টা চলছে। তাকে প্রতিহত করার জন্যই আমি আওয়ামী লীগে যোগ দিয়েছি। শেখ হাসিনাই প্রকৃত দেশপ্রেমিক, বাংলাদেশের মানুষের একমাত্র আশ্রয়স্থল। আমি আওয়ামী লীগে যোগ দিয়ে নিজেকে গর্বিত মনে করছি।’ তবে কী পদ্ধতিতে কার মাধ্যমে আওয়ামী লীগে যোগ দিলেন, এই প্রশ্নের কোনও উত্তর তিনি দেননি।

এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, বিএনপিতে এখন ফয়জুল করিম মুবিনের কোনও পদ নেই। এ ছাড়া তার মাথাও ঠিক নেই। কাজেই তার আওয়ামী লীগে যোগদানেরও কোনও গুরুত্ব নেই।

/এএম/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বোয়িংয়ের উড়োজাহাজ কেনায় স্বচ্ছতা-িআর্থিক বৈধতা নিশ্চিতে আইনি নোটিশ
বোয়িংয়ের উড়োজাহাজ কেনায় স্বচ্ছতা-িআর্থিক বৈধতা নিশ্চিতে আইনি নোটিশ
বাঘায় গরুচোর সন্দেহে পিটুনিতে একজনের মৃত্যু
বাঘায় গরুচোর সন্দেহে পিটুনিতে একজনের মৃত্যু
ইন্দোনেশিয়ায় অগ্নিকাণ্ডে ৬ শিশুসহ নিহত ১১
ইন্দোনেশিয়ায় অগ্নিকাণ্ডে ৬ শিশুসহ নিহত ১১
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো দৌলতদিয়া ঘাটে
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো দৌলতদিয়া ঘাটে
সর্বাধিক পঠিত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন