চলন্ত অটোরিকশার পেছনে ঝুলে থাকা ব্যক্তিকে ছুরিকাঘাতের চেষ্টা, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৫ অক্টোবর ২০২৫, ১৩:১৩আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, ১৩:১৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে চলন্ত একটি সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা এবং চালককে ছুরিকাঘাতের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় ব্যাপক আলোচনা চলছে। তবে ঘটনাটি কবে ও কোথায় ঘটেছে সে বিষয়ে পুলিশ এখন পর্যন্ত কিছু জানাতে পারেনি।

জানা গেছে, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে কক্সবাজারগামী একটি গাড়ির যাত্রী নাজির উদ্দিন শাহ নিজের ফেসবুক আইডিতে ভিডিওটি পোস্ট করেন। ক্যাপশনে তিনি উল্লেখ করেন, ঘটনাটি ঘটেছে রাত ১২টা ২০ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বন্দর উপজেলার মদনপুর এলাকায়। ভিডিওটি পোস্ট করার পর থেকে সেটি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

ওই ভিডিওতে দেখা যায়, চলন্ত একটি সিএনজিচালিত অটোরিকশার পেছনে এক যুবক ঝুলছেন। সে সময় সিএনজির ডান পাশের দরজা খুলে ভেতরে থাকা একজন তাকে ধারালো ছুরি দিয়ে আঘাতের চেষ্টা করছেন। কিছুক্ষণ পর বাঁ পাশের দরজা খুলে আরেকজন একইভাবে তাকে ছুরিকাঘাতের চেষ্টা করেন। এ সময় সিএনজির পেছনে ঝুলে থাকা যুবক দিক পরিবর্তন করে নিজেকে রক্ষার চেষ্টা করছেন। একপর্যায়ে ওই ব্যক্তিকে সিএনজির পেছন থেকে নামাতে ব্যর্থ হয়ে দুই ছিনতাইকারীর মধ্যে একজন ছিনতাইকারী ওই ব্যক্তিকে একটি মোবাইল ফোনসদৃশ কোনও বস্তু ফেরত দেয়। এ সময় ছিনতাইয়ের ভাইরাল ভিডিওটি পেছনে ধারণ করে এক ব্যক্তি অনলাইনে ছড়িয়ে দেয়।

ঘটনাটি ছিনতাই নাকি অন্য কিছু এ নিয়ে মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে, পেছনে ঝুলে থাকা ওই যুবক সিএনজি অটোরিকশার চালক।

এ বিষয়ে নারায়ণগঞ্জের কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ওই ভিডিওটি আমরা দেখেছি। তবে ভিডিও ধারণকারী নাজির উদ্দিন নামে ওই ব্যক্তি মদনপুর অতিক্রম করলে আর সিএনজিটিকে দেখতে পাননি। এ ছাড়া ওই ঘটনায় এখনও কেউ থানায় লিখিত অভিযোগ দেননি। ফলে সিসি ক্যামেরা ধরে ঘটনাস্থল শনাক্ত ও সংশ্লিষ্টদের খুঁজে বের করার কাজ চলছে।’

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ ঘটনায় এখনও কেউ থানায় লিখিত অভিযোগ করেননি। তবে আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।’

নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসীম উদ্দিন জানান, এ বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। তবে ভিডিওটি দেখে কোন স্থানের ঘটনা তা শনাক্ত করা সম্ভব নয়। ঘটনাস্থল শনাক্ত ও সংশ্লিষ্টদের খুঁজে বের করার কাজ চলছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান