ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে এবার নৌপথ অবরোধ

কিশোরগঞ্জ প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২৫, ১৫:৪৬ আপডেট : ২৮ অক্টোবর ২০২৫, ১৫:৪৬

কিশোরগঞ্জের ভৈরব উপজেলাকে জেলা ঘোষণার দাবিতে একের পর এক অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে অবরোধ করা হয়েছে নৌপথ। এ সময় আন্দোলনকারীরা মেঘনা নদীর ভৈরববাজার লঞ্চঘাট ও কার্গোঘাটে অবস্থান নিয়ে সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত নৌপথ অবরোধ করে রাখেন।

ভৈরব নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সকালে ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে নৌপথ অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। এ সময় আমাদের পক্ষ থেকে তাদের শান্তিপূর্ণ আন্দোলনের আহ্বান জানানো হয়েছে।’

নৌপথ অবরোধ কর্মসূচি চলার সময় জেলা ঘোষণার দাবিতে বক্তারা বলেন, ‘গতকাল শান্তিপূর্ণ রেল অবরোধ কর্মসূচি চলছিল। কিন্তু হঠাৎ ট্রেনচালক জোরে জোরে ট্রেনের হুইসেল বাজানোর কারণে জনতা নিজেদের রক্ষা করতে পাথর নিক্ষেপ করে। তবে এই ঘটনার সম্পূর্ণ দায় স্টেশন মাস্টার ও রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি)। আমরা ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে আগেও ছিলাম ভবিষ্যতেও থাকবো।’

ভৈরব জেলা বাস্তবায়ন আন্দোলনের নেতা সাইফুর রহমান শাহরিয়ার বলেন, ‘দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো আমরা। ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে আজ নৌপথ অবরোধ করা হয়েছে। প্রয়োজনে আরও বড় আন্দোলনের ডাক দেওয়া হবে।’

কর্মসূচি শেষে আন্দোলনকারীরা ভৈরবকে জেলা ঘোষণার জন্য আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। এ সময় তারা ভৈরবকে জেলার দাবিতে আগামী বৃহস্পতিবার (৩০ অক্টোবর) একযোগে সড়ক, রেল ও নৌপথ অবরোধ করার ঘোষণা দেন।

/এমএএ/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে সরেছে শিক্ষার্থীরা
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
‘অর্থনৈতিক যুদ্ধ’ চালালে পারস্য উপসাগর অবরুদ্ধ করার হুঁশিয়ারি ইরানের
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি