বসতঘর থেকে দশটি পদ্ম গোখরা সাপের বাচ্চা উদ্ধার

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
০১ নভেম্বর ২০২৫, ১২:১৫আপডেট : ০১ নভেম্বর ২০২৫, ১২:১৫

চট্টগ্রামের মীরসরাইয়ে বসতঘর থেকে ১০টি পদ্ম গোখরা সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) বিকালে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের মধ্যম আজমনগর এলাকার একটি বাড়ি থেকে এগুলো উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া স্থানীয় ধুম ইউনিয়নের শুক্রবারইয়ারহাট এলাকায় একটি বসতঘর থেকে একটি পদ্ম গোখরা সাপ উদ্ধার করা হয়। বিষাক্ত পদ্ম গোখরা সাপ ও সাপের বাচ্চা উদ্ধার হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

সাপ উদ্ধারকারী রেসকিউ টিম বাংলাদেশ মীরসরাই উপজেলার সদস্য তারেক আজিজ বলেন, ‘হিঙ্গুলী ইউনিয়নের মধ্যম আজমনগর গ্রামের আব্দুল হাকিম মোল্লা বাড়ির দুলালের বসতঘরে পরিবারের সদস্যরা সাপের বাচ্চা দেখতে পান। খবর পেয়ে একটি রুম থেকে ১০টি পদ্ম গোখরা সাপের বাচ্চা উদ্ধার করে নিয়ে আসি। এগুলো বর্তমানে আমার হেফাজতে রয়েছে।’

আজিজ আরও বলেন, ‘একইদিন সন্ধ্যায় উপজেলার শুক্রবারইয়ারহাট এলাকার চরকালিদাশ বাড়ির ইঁদুরের গর্ত থেকে প্রায় ৪ ফুট দৈর্ঘ্যের একটি পদ্ম গোখরা সাপ উদ্ধার করা হয়। এগুলো বন বিভাগের মাধ্যমে পাহাড়ে অবমুক্ত করা হবে।’

মীরসরাই উপজেলার হিঙ্গুলী ইউনিয়ন বিট কর্মকর্তা জাকির হোসেন বলেন, ‘বসতঘর থেকে পদ্ম গোখরা সাপের বাচ্চা উদ্ধারের বিষয়টি কেউ জানায়নি। আমি খোঁজ নিয়ে দেখছি।’

/এমএএ/
সম্পর্কিত
রাবির হলে মশারির ওপর বিষধর সাপ
ধস-হড়পা বান আতঙ্ক: হিমালয় এড়িয়ে ঘুরে আসুন ভারতের ৫ পাহাড়ি শহরে
বন্যতার সৌন্দর্যে অনন্য সুন্দরবন
সর্বশেষ খবর
মিস ওয়ার্ল্ডের মুকুট জিতলেন ডমিনিকান রিপাবলিকের জোহাইরি মোলা
মিস ওয়ার্ল্ডের মুকুট জিতলেন ডমিনিকান রিপাবলিকের জোহাইরি মোলা
শুল্কের চাপে যুক্তরাষ্ট্রে কমছে বাংলাদেশি পোশাকের দাম
শুল্কের চাপে যুক্তরাষ্ট্রে কমছে বাংলাদেশি পোশাকের দাম
ভাতের বদলে ভ্যানিশিং ক্রিম!
ভাতের বদলে ভ্যানিশিং ক্রিম!
হঠাৎ মরে ভেসে উঠছে বারনই নদীর মাছ
হঠাৎ মরে ভেসে উঠছে বারনই নদীর মাছ
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা