চট্টগ্রামে বিএনপিকর্মী হাকিম হত্যা: অস্ত্রসহ আরও ৬ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১০ নভেম্বর ২০২৫, ১৭:০০ আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ১৭:০০

চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলায় বিএনপিকর্মী আব্দুল হাকিমকে হত্যায় জড়িত সন্দেহে আরও ছয় জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। এ সময় হত্যায় ব্যবহৃত বিদেশি পিস্তল, রিভলভার, গুলি ও মোটরসাইকেল উদ্ধার করা হয়।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম সানতু জানান, সোমবার (১০ নভেম্বর) ভোরে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।

এসপি বলেন, ‘এখনও অভিযান চলমান আছে। বিকাল ৩টায় নাসিরাবাদ ২ নম্বর গেট এলাকায় জেলা পুলিশ সুপার কার্যালয়ে এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।’

গত ৭ অক্টোবর সকালে নিহত আব্দুল হাকিম নিজ প্রাইভেটকারে রাউজানে হামিম অ্যাগ্রো ফার্মে যান। বিকালে চট্টগ্রাম শহরে ফেরার পথে মদুনাঘাট ব্রিজের পশ্চিম পাশে পৌঁছালে অজ্ঞাত সন্ত্রাসীরা মোটরসাইকেলে তার গাড়ির সামনে এসে এলোপাতাড়ি গুলি চালায়। গুলিতে হাকিম গুরুতর আহত হয়ে পরবর্তী সময়ে মারা যান।

এ ঘটনায় ইতোমধ্যে চার জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলো– আব্দুল্লাহ খোকন (ওরফে ল্যাংড়া খোকন), মো. মারুফ, মো. সাকলাইন হোসেন ও জিয়াউর রহমান।

/এমএএ/
সম্পর্কিত
মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন নিলেন ৬৭ জন
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
বিএনপি বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না: শাহে আলম
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক