সিরাজগঞ্জে ৩ মামলায় শেখ হাসিনা-ওবায়দুল কাদেরের বিরুদ্ধে অভিযোগপত্র

সিরাজগঞ্জ প্রতিনিধি
১০ নভেম্বর ২০২৫, ১৯:০৮আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ১৯:০৮

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সিরাজগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি সোহানুর রহমান রঞ্জু, বিএনপিকর্মী আব্দুল লতিফ ও সুমন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে অভিযুক্ত করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫৪৯ জন নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

সোমবার (১০ নভেম্বর) মামলার তদন্তকারী কর্মকর্তা শরীফুল ইসলাম ও প্রণয় কুমার প্রামাণিক এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে হুকুমদাতা হিসেবে আসামি করা হয়েছে।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন– মন্ত্রিপরিষদের সাবেক সচিব কবীর বিন আনোয়ার, সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্না, সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী, জেলা আওয়ামী লীগের সভাপতি হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ পৌরসভার সাবেক মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক এমপি জান্নাত আরা হেনরীর স্বামী শামীম তালুকদার লাবু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুর রহমান।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে (২০২৪ সালের ৪ আগস্ট) সিরাজগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি সোহানুর রহমান রঞ্জ, বিএনপিকর্মী আব্দুল লতিফ ও সুমন শেখ নিহত হন। এ ঘটনায় ২২ আগস্ট রাতে জেলা যুবদলের সহ-সভাপতি সোহানুর রহমান রঞ্জুর স্ত্রী মৌসুমি খাতুন, সিরাজগঞ্জ পৌর এলাকার বিএনপিকর্মী নিহত আব্দুল লতিফের বোন সালেহা বেগম এবং একই এলাকার বিএনপিকর্মী সুমন শেখের বাবা গঞ্জের আলী শেখ বাদী হয়ে পৃথক তিনটি হত্যা মামলা দায়ের করেন।

তিন মামলায় ৪৬৩ জনের নাম উল্লেখসহ জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের মোট ৯০০ জনকে আসামি করা হয়। মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

/এমএএ/
সম্পর্কিত
শেখ হাসিনার দেশত্যাগ নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা 
শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের সঙ্গে কাজ করছে সরকার: মাহদী আমিন
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত
সর্বশেষ খবর
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু