যারা জিয়ার আদর্শে বিশ্বাস করেন, আমরা তাদের দলে নেবো: হাসনাত আবদুল্লাহ

চাঁদপুর প্রতিনিধি
১০ নভেম্বর ২০২৫, ২২:০৪আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ২২:০৪

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘যারা জিয়ার আদর্শে বিশ্বাস করেন, আমরা তাদের আমাদের দলে নিয়ে নেবো। কারণ, বিএনপি জিয়ার আদর্শ থেকে শত শত মাইল দূরে চলে গেছে। যে মানুষ শহীদ জিয়ার আদর্শে বিশ্বাস করে, সেই মানুষের হাতে জীবনেও চাঁদা উঠতে পারে না।’

সোমবার (১০ নভেম্বর) জাতীয় নাগরিক পার্টির চাঁদপুর জেলা সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

সভায় হাসনাত আবদুল্লাহ বিএনপি প্রসঙ্গে আরও বলেন, ‘হাইব্রিড নেতারা বিএনপিকে হাইজ্যাক করে নিয়ে গেছে। সুতরাং বিএনপির মধ্যে অনেক ত্যাগী মানুষ আছেন যারা বাংলাদেশপন্থায় বিশ্বাস করেন, যারা এখনও বিক্রি হয়ে যায়নি, চাঁদাবাজিতে জড়িত হননি। তারা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন, আমরা তাদের ইনশাআল্লাহ আমাদের দলে নিয়ে নেবো।’

আগামী নির্বাচনে এনসিপি সরকার গঠন করবে উল্লেখ করে তিনি বলেন, ‘এনসিপি স্বতন্ত্রভাবে নির্বাচন করবে। যদি আমাদের সঙ্গে কেউ আসতে চায়, সংস্কারপন্থি হয়ে আসতে চায়, যারা সংস্কারে বিশ্বাস করে, বাংলাদেশে বিশ্বাস করে, জুলাইয়ে বিশ্বাস করে, যারা চাঁদাবাজদের বিপক্ষে, টেন্ডারবাজদের বিপক্ষে, সন্ত্রাসের বিপক্ষে– তাদের আমরা দলে নিয়ে প্রয়োজনে জোট করবো। আমরা কোনও গুন্ডাপান্ডা নিয়ে সংসদে যাবো না, অবশ্যই এনসিপি সরকার গঠন করবে এবং নাহিদ ইসলামের নেতৃত্বে সরকার গঠন করবে।’

এনসিপি চাঁদপুর জেলা শাখার প্রধান সমন্বয়কারী মাহবুব আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় মুখ্য সংগঠক ও কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব মুহাম্মদ মিরাজ মিয়া, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক আরিফ তালুকদার, নাভিদ নাওরোজ শাহ, মাহবুব আলম, কেন্দ্রীয় সদস্য সাইফুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় এবং চাঁদপুর জেলা-উপজেলা পর্যায়ের এনসিপি নেতাকর্মী ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

/এমএএ/
সম্পর্কিত
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম