চট্টগ্রামে অস্ত্র-ককটেলসহ ৩ আওয়ামী লীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৩ নভেম্বর ২০২৫, ১৪:১৩ আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ১৪:১৭

চট্টগ্রামের বোয়ালখালীতে অভিযান চালিয়ে অস্ত্র, ককটেল ও বিস্ফোরকসহ আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় পৌরসভার জামতল এলাকা থেকে তাদের আটক করা হয় বলে বৃহস্পতিবার  জানিয়েছেন বোয়ালখালী সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শেখ আবরার ফাইয়াজ।

গ্রেফতার তিন জন হলেন– বোয়ালখালী পৌরসভার পশ্চিম কধুরখীলের মৃত নুরুল ইসলামের ছেলে নুরুল আমিন (৪৬); আব্দুল আজিজের ছেলে মোহাম্মদ আবু নাসের জিলানী (৫২) এবং জামালের ছেলে মোহাম্মদ শাহাদাত হোসেনকে (৪২)। নুরুল আমিন যুবলীগ, আবু নাসের ও শাহাদাত আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

এ সময় তাদের কাছ থেকে ১টি শটগান, ৪টি ককটেল বিস্ফোরক, ১টি শটগান অ্যামোনিশান, ৪টি মোবাইল ফোন এবং নগদ ৮৯ হাজার ২০ টাকা জব্দ করা হয়।

ক্যাপ্টেন শেখ আবরার বলেন, ‘নাশকতার উদ্দেশ্যে কয়েকজন ব্যক্তি জামতল এলাকায় একটি খামারে অবস্থান করছে– এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪টি তাজা ককটেল, ১টি দেশি বন্দুক, ১টি তাজা কার্তুজ, ১টি হিরো গ্ল্যামার মোটরসাইকেল, ৪টি মোবাইল সেট এবং নগদ ৮৯ হাজার ২৮ টাকা জব্দ করা হয়। মামলা দায়েরের জন্য আটককৃতদের থানায় সোপর্দ করা হয়েছে।

তিনি আরও জানান, নুরুল আমিনের বিরুদ্ধে জাতীয় নির্বাচনে অস্ত্রবাজি করে ভোটকেন্দ্র দখল, চাঁদাবাজি, দখলবাজি এবং ২০১৫ সালের ১৫ জানুয়ারি চৌধুরীহাটে অবস্থিত শৌখিন সিটি মার্কেট সশস্ত্র গোলাগুলির মাধ্যমে দখলের অভিযোগ রয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
যুব উন্নয়নের প্রশ্নফাঁস: গ্রেফতার ৭ জনের পাঁচজনই সরকারি কর্মচারী
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১০, বেশি মিরপুরে
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক