আগুনে পুড়লো নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঘর

ঝালকাঠি প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২৫, ১৮:২৩ আপডেট : ১৪ নভেম্বর ২০২৫, ১৮:৩১

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়ন সভাপতি মাসুম বিল্লাহ বাপ্পির বসতঘর আগুনে পুড়ে ছাই হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

প্রতিবেশীরা বলেন, ‘গভীর রাতে বাপ্পিদের ঘরের পূর্বপাশে একটি শব্দ শুনতে পাই। এরপর আমরা বাড়ির বাইরে এসে দেখি বাপ্পিদের ঘর দাউ দাউ করে জ্বলছে। আমরা এরপর ফায়ার সার্ভিস ও রাজাপুর থানায় ফোন করি।’

তারা আরও জানান, বাড়িতে কেউ না থাকায় ওই বাড়ির বিদ্যুৎ সংযোগ এক মাস আগেই কেটে দিয়েছিল পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।

ছাত্রলীগ নেতা বাপ্পি অভিযোগ করে জানান, তার মা অসুস্থ থাকায় কয়েকদিন আগে তাকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যেতে হয়। এ কারণে তাদের পুরো বাড়িটি খালি ছিল। রাতে কারা ঘরে আগুন ধরিয়ে দিয়েছে জানেন না তিনি। হঠাৎ আগুনের খবর পেয়ে স্থানীয়রা ছুটে এলেও পুরো ঘর মুহূর্তেই পুড়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও মালামাল কিছুই রক্ষা করতে পারেননি। আগুনে প্রায় পনেরো লাখ টাকার ক্ষতি হয়েছে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন বলেন, ‘খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ওই বাড়িতে কোনও লোকজন ছিল না। পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগও পাইনি।’

/এমএএ/
সম্পর্কিত
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
রাতের আঁধারে এনসিপির জেলা কার্যালয়ে অগ্নিসংযোগ
জেনারেটর বিস্ফোরণে সাভারে মার্কেটে আগুন, পুড়েছে আটটি জেনারেটর
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব