যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে ভয়াবহ নির্যাতনের অভিযোগ

নড়াইল প্রতিনিধি
২২ নভেম্বর ২০২৫, ১৮:৪৩ আপডেট : ২২ নভেম্বর ২০২৫, ১৮:৪৩

নড়াইলের লোহাগড়ায় সিরিঞ্জের সুচ চোখে ফুটিয়ে ও মারধর করে তুষার শেখ (৩০) নামে এক যুবককে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। শনিবার (২২ নভেম্বর) সকালে সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

নির্যাতনের শিকার তুষার শেখ দিঘলিয়া ইউনিয়নের নোয়াগ্রামের আব্দুল লতিফ শেখের ছেলে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সকাল ৯টার দিকে উপজেলার নোয়াগ্রামের নিজ বাড়ি থেকে অজ্ঞাত পরিচয়ের দুই ব্যক্তি তুষারকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। সকাল ১০টার দিকে একই উপজেলার কোলা-বয়রা আঞ্চলিক সড়কের পাশে তাকে ফেলে যায়। এ সময় তুষারের চোখ দিয়ে রক্ত ঝরছিল। অচেতন অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। এরপর তাকে ঢাকায় নেওয়া হয়।

আহতের স্বজনরা জানান, তুষার তাদের জানিয়েছেন সিরিঞ্জের সুচ দিয়ে তার চোখে আঘাত করা হয়েছে। এ ছাড়া তার শরীরের বিভিন্ন স্থানে মারধর করা হয়েছে।

লোহাগড়া থানার ওসি বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তুষারের নামে লোহাগড়াসহ বিভিন্ন থানায় একাধিক চুরি ও ডাকাতির মামলা রয়েছে। শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে।’

ঘটনা তদন্ত করে জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে জানান ওসি।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক