হাসপাতালে চিকিৎসা নিয়ে ফেরার পথে প্রাণ গেলো চাচা-ভাতিজার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৩ নভেম্বর ২০২৫, ১৪:৪৩ আপডেট : ২৩ নভেম্বর ২০২৫, ১৪:৪৩

চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজা নিহত হয়েছেন। আজ রবিবার (২৩ নভেম্বর) ভোরে হাটহাজারী থানাধীন চিকনদন্ডী ইউনিয়নের লালিয়ারহাট নামক স্থানে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– হাটহাজারী পৌরসভার আলীপুরের মাস্টার ইউসুফের ছেলে ইফতেখার রাহাত (৩০); একই বাড়ির মৃত নুর আহমদ চৌধুরীর ছেলে আবিদুল হাসান (৩৫)।

স্থানীয়রা জানান, রাতে আবিদুল হাসান হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাহাত তাকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করেন। সেখান থেকে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে তাদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে।

এতে ঘটনাস্থলে রাহাত এবং চমেক হাসপাতালে নেওয়ার পথে আবিদুল হাসানের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় তাদের সহযাত্রী রাশেদ চৌধুরী নামে আরেকজন গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

রাউজান গহিরা হাইওয়ে থানার ইনচার্জ মোহাম্মদ উল্লাহ জানান, দুর্ঘটনাকবলিত সিএনজিটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

/এমএএ/
সম্পর্কিত
শ্যামলী ওভারব্রিজের নিচে রাস্তা পারাপারের সময় গাড়ির চাপায় ২ নারী নিহত 
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, একসঙ্গে দুজনেরই মৃত্যু
ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির ধাক্কায় ৭ শিক্ষার্থী আহত
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক