ইউপি নির্বাচন

মাদারীপুরে দুটি কেন্দ্রে ৯৫ শতাংশের বেশি ভোট পড়েছে!

মাদারীপুর প্রতিনিধি
০২ এপ্রিল ২০১৬, ০৪:১১আপডেট : ০২ এপ্রিল ২০১৬, ০৪:১১

মাদারীপুর মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের ৮  নম্বর ওয়ার্ডের উত্তর খাগছাড়া কেন্দ্রে শতকরা ৯৬ শতাংশ এবং ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ খাগছাড়া কেন্দ্রে ৯৫ শতাংশের বেশি ভোট পড়েছে। গত ৩১ মার্চ ইউপি নির্বাচনে এই ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী কুদ্দুস মল্লিক ৭ হাজার ৭২ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী পান ৬ হাজার ৫৯০ ভোট।
ওই কেন্দ্র দুটিতে অস্বাভাবিক হারে ভোট প্রদানের অভিযোগ এনে রিটার্নিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর নির্বাচনের দিন দুপুরে ভোট জালিয়াতি ও অবৈধভাবে কেন্দ্র দখলের লিখিত অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী সোহরাব হোসেন খান। এদিকে নির্বাচনের ফলাফলে ওই দুটি কেন্দ্রে এত ভোট পড়া ইতিহাসে নজিরবিহীন বলে দাবি করেন তিনি।  নির্বাচনের দিন দেওয়া অভিযোগ সত্য প্রমাণিত হয়েছে দাবি করে এই কেন্দ্র দুটিতে ফলাফল স্থগিত ও পুনঃনির্বাচনও দাবি করেন তিনি।
অভিযোগে উল্লেখ করা হয়, উত্তর খাগছাড়া ও দক্ষিণ খাগছাড়া কেন্দ্র দুটিতে সকাল ১১টার মধ্যেই নৌকা প্রতীকের ৮০ থেকে ৯০ জন লোক দেশিয় অস্ত্র-শস্ত্র নিয়ে ঢুকে আনারস প্রতীকের এজেন্টদের বের করে দেয়। এরপর ৯৫ থেকে ৯৬ শতাংশ ভোট জালিয়াতি করে নিয়ে যায়। এতে ভোটাররা ভোট দেওয়া থেকে বঞ্চিত হয়েছে।
এদিকে নির্বাচনে ফলাফল ঘোষণার পর দেখা যায়, ৮ নম্বর উত্তর খাগছাড়ায় মোট ১ হাজার ৫শ’ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১ হাজার ৪৪৪ জন বা ৯৬ শতাংশের বেশি এবং দক্ষিণ খাগছাড়া কেন্দ্রে ১ হাজার ৯১৫ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১ হাজার ৮২৩ জন বা ৯৫ শতাংশের বেশি। অন্য ৯টি কেন্দ্রে ভোট প্রদানের হার ৬৭ শতাংশ থেকে সর্বোচ্চ ৮৫ শতাংশ পর্যন্ত।
স্থানীয় একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, উত্তর খাগছাড়ায় ১ হাজার ৫শ’ ভোটারের মধ্যে যারা মারা গেছেন ও দেশের বাইরে আছেন তাদের বাদ দিয়ে ১ হাজার ৩শ জন বৈধ ভোটারই নেই। অথচ ১ হাজার ৪৪৪ ভোট প্রদান করা হয়েছে। এমনিভাবে দক্ষিণ খাগছাড়ায় ১ হাজার ৯১৫ ভোটারের মধ্যে ১ হাজার ৮২৩ জন ভোট দিয়েছেন বলে ফলাফলে উল্লেখ রয়েছে। এখানেও ভোটার তালিকায় নাম আছে অথচ মারা গেছেন এবং দেশের বাইরে আছেন তাদের বাদ দিলে ১ হাজার ৭শ’ বৈধ ভোটারই নেই। এত ভোট দেওয়ার বিষয়টি একেবারেই হাস্যকর ও অবাস্তব।
মস্তফাপুর ইউনিয়নের দায়িত্বে থাকা রিটার্নিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সাইফুল আলম বলেন, তার জানামতে মস্তফাপুরের উত্তর খাগছাড়া ও দক্ষিণ খাগছাড়া কেন্দ্রে ভোটের হার অস্বাভাবিক ছিল।  অভিযোগ পাওয়ার পর আইন-শৃঙ্খলা বাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম