রাজশাহীর সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সব উদ্যোগ নেওয়া হবে: নতুন আরএমপি কমিশনার

রাজশাহী প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২৫, ১৪:১১আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, ১৪:১১

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) নবনিযুক্ত কমিশনার ড. মো. জিল্‌লুর রহমান বলেছেন, ‘রাজশাহী একটি বিভাগীয় শহর। এখানে অন্যান্য শহরের মতোই নানান ধরনের চ্যালেঞ্জ রয়েছে। বিশেষ করে ট্রাফিক ব্যবস্থাপনা, মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণ এবং সিসিটিভি কার্যক্রম আরও সক্রিয় করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।’ রবিবার (৩০ নভেম্বর) বেলা ১২টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে পরিচিতি সভায় এসব কথা বলেছেন তিনি।

সভায় পুলিশ কমিশনার আরও বলেন, ‘আমার জন্মস্থান বগুড়া। এই বিভাগের একজন নাগরিক হিসেবে রাজশাহী শহরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব। এই শহরকে একটি নিরাপদ শহরে পরিণত করতে যা যা করার প্রয়োজন, আমি তা আন্তরিকতার সঙ্গে করবো, ইনশাল্লাহ।’

পরিচিতি সভায় জানানো হয়, ড. মো. জিল্‌লুর রহমান রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩৩তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন আরএমপির উপ-কমিশনার (সিটিটিসি) ও মুখপাত্র গাজিউর রহমান। এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন– রাজশাহী পুলিশ কমিশনার কার্যালয়ের অতিরিক্ত পুলিশ কমিশনাররা এবং স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

/এমএএ/
সম্পর্কিত
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বাসা থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার
সাংবাদিকের ওপর হামলার ঘটনায় সাভার থানার ওসি প্রত্যাহার
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান