সড়ক দুর্ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৭ ডিসেম্বর ২০২৫, ১৫:০৬ আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ১৫:০৬

চট্টগ্রামের হাটহাজারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এমরান চৌধুরী (৪২) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

শনিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া বুড়িপুকুর পাড় এলাকায় হাটহাজারী নাজিরহাট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত এমরান চৌধুরী দুই সন্তানের বাবা। তিনি ওই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চারিয়া সিকদারপাড়ার মৃত বাদশা সারাংয়ের ছেলে। আহত ব্যক্তির নাম মো. আরিফ। তিনি একই বাড়ির মুছার ছেলে।

নাজিরহাট হাইওয়ে থানার ওসি শাহাবুদ্দিন বলেন, ‘রাতে লাকড়ি বোঝায় একটি চাঁদের গাড়ি (পুরনো জিপ) এমরান ও আরিফকে বহন করা মোটরসাইকেলে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। চাঁদের গাড়িটি ফটিকছড়ির দিক থেকে হাটহাজারির দিকে আসছিল। আর মোটরসাইকেলটি রাস্তার পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে ঘোরানো হচ্ছিল।

স্থানীয় ইউপি সদস্য মো. জসিম জানান, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে বেসরকারি এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক এমরানকে মৃত ঘোষণা করেন। আরিফ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

/এমএএ/
সম্পর্কিত
কুড়িগ্রামে ট্রাকচাপায় মা ও তার দুই সন্তানসহ নিহত ৫
গাড়ি চালানোর সময় ঘুমিয়ে পড়লেন চালক, দুর্ঘটনায় নিহত ৮
শ্যামলী ওভারব্রিজের নিচে রাস্তা পারাপারের সময় গাড়ির চাপায় ২ নারী নিহত 
সর্বশেষ খবর
‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিস আলমের
‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিস আলমের
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
পা মচকে গেলে ঠান্ডা সেঁক, না কি গরম?
পা মচকে গেলে ঠান্ডা সেঁক, না কি গরম?
২৪ রানে ৩ উইকেট হারিয়ে শতরানের জুটি টেলর-আরভিনের
২৪ রানে ৩ উইকেট হারিয়ে শতরানের জুটি টেলর-আরভিনের
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে