উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

যশোর প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০২৫, ০১:১৮ আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ০১:২১

যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মেহেদি মাসুদ চৌধুরীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বুধবার সন্ধায় চৌগাছার নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।

মেহেদির বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছেন ডিবি পুলিশের ওসি মোহাম্মদ আলী। তিনি বলেন, ‘মেহেদি মাসুদ পুলিশ হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে জেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের সম্পৃক্ততা রয়েছে। বৃহস্পতিবার সেই মামলায় আটক দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।’

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে অস্ত্রের মহড়ায় মেহেদি উপজেলার রাজপথ দখলে নিয়ে আন্দোলন দমনের সর্বাত্মাক চেষ্টা করেন। তার নির্দেশেই ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দিতেন। এ ছাড়াও তিনি যশোর জেলা বিএনপি অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটনার আসামি। অপারেশন ডেভিল হান্ট অভিযান-২-এর অংশ হিসেবে মেহেদি মাসুদকে গ্রেফতার করা হয়েছে।

এ ছাড়া ডেভিল হান্টের প্রথম পর্বের অভিযানে চলতি বছরের ২৮ এপ্রিল ডিবি পুলিশ ফুলসারা ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে আটক করে। সেই মামলায় সম্প্রতি জামিন পেয়েছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
সেলিনা হায়াৎ আইভীর বাড়ির ইট খুলে নেওয়ার হুমকি বিএনপি নেতার
আ.লীগ ও বিএনপির কারণে দেশে শান্তি ফিরে আসছে না: নাহিদ ইসলাম
ড. ইউনূসের হেনস্তা ইস্যুতে তথ্য উপদেষ্টা  ‘আওয়ামী সন্ত্রাসীদের’ এ ধরনের কর্মকাণ্ড বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক