চাঁদপুরের বাজারে আগুনে একজনের মৃত্যু, পুড়েছে ৫ দোকান

চাঁদপুর প্রতিনিধি
২৭ ডিসেম্বর ২০২৫, ১৫:৫৪ আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, ১৫:৫৪

চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার সাহার বাজারে ভয়াবহ আগুনে পাঁচটি দোকান ভস্মীভূত এবং সাব্বির আহমেদ (১৪) নামে একজন নিহত হয়েছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম।

মৃত কিশোর সাব্বির সুবিদপুর পশ্চিম ইউনিয়নের তালতলা এলাকার আরিফ মিয়ার ছেলে।

এসব তথ্য নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত ইনচার্জ মো. কামরুল হাসান।

তিনি জানান, স্থানীয় জয়নাল আবেদীনের দোকানে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ দোকানটিতে মুদি মালের পাশাপাশি জ্বালানি তেলও বিক্রি করা হতো। শর্ট সার্কিট থেকে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে। ভেতরে থাকা দোকানের কর্মীরা বের হওয়ার চেষ্টা করলেও পারেননি। সেখানেই দগ্ধ হয়ে মারা যায়।

/এমএএ/
সম্পর্কিত
ইবনে সিনার ওষুধ কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে
এবার ইবনে সিনার ওষুধ কারখানায় আগুন
কক্সবাজারে নিহত ৬ জনই একই পরিবারের
সর্বশেষ খবর
‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিস আলমের
‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিস আলমের
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
পা মচকে গেলে ঠান্ডা সেঁক, না কি গরম?
পা মচকে গেলে ঠান্ডা সেঁক, না কি গরম?
২৪ রানে ৩ উইকেট হারিয়ে শতরানের জুটি টেলর-আরভিনের
২৪ রানে ৩ উইকেট হারিয়ে শতরানের জুটি টেলর-আরভিনের
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে