সড়ক দুর্ঘটনায় কৃষক দলের নেতা নিহত

বরগুনা প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০২৫, ০৯:০৫ আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৬

বরগুনার সড়ক দুর্ঘটনায় পাথরঘাটা উপজেলা কৃষক দলের সভাপতি মারুফ চৌধুরী (৩৫) নিহত হয়েছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে পাথরঘাটা উপজেলার পাথরঘাটা-বরিশাল আঞ্চলিক সড়কের কালমেঘা কমিউনিটি সেন্টার এলাকায় তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন। পরে সন্ধা ৭টার দিকে তার মৃত্যু হয়।

মারুফ চৌধুরী পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তর পত্রিকার পাথরঘাটা প্রতিনিধি গোলাম মোস্তফা চৌধুরীর মেজো ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন মারুফ চৌধুরীর চাচা উপজেলা বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক।

স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা যায়, দুপুরে বাসায় ভাত খেয়ে মারুফ একাই মোটরসাইকেল নিয়ে বের হন। এর কিছুক্ষণ পরই কালমেঘা কমিউনিটি সেন্টার নামক এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হন। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশালে রেফার করা হয়। বরিশালে নেওয়ার পথে পিরোজপুরের ভান্ডারিয়া এলাকায় পৌঁছালে সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।

এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মং চেনলা বলেন, ‘পাথরঘাটা উপজেলা কৃষক দলের সভাপতি মারুফ চৌধুরী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তবে কীভাবে দুর্ঘটনার শিকার হয়েছেন তা এখনও জানা যায়নি।’

মারুফ চৌধুরীর মৃত্যুতে বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মণি শোক প্রকাশ করেছেন। এ ছাড়াও পাথরঘাটায় রাজনৈতিক, সাংবাদিক ও সামাজিক অঙ্গনের শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল থেকে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
এক থানার ওসিকে দুই মাসের সময় দিলেন চিফ হুইপ
বিএনপি বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না: শাহে আলম
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব