ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়লো ঘর, একজনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০২৫, ১৬:৫৩ আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ১৬:৫৩

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আগুনে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে দগ্ধ হয়ে মো. আলমগীর নামে একজনের মৃত্যু হয়েছে। রবিবার ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার বিটঘর ইউনিয়নের আদর্শ গুড়িগ্রাম পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে।

মৃত আলমগীর (৬০) ওই এলাকার রশিদ মিয়ার ছেলে।

খোঁজ নিয়ে জানা গেছে, আলমগীর দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। ভোর রাতে হঠাৎ করে তার বসতঘরে আগুন লাগলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। আলমগীর ঘরের ভেতরে আটকা পড়েন। ঘরের লোকজনের চিৎকারে গ্রামবাসী উপস্থিত হয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। আগুন নেভানো সম্ভব হলেও ঘরের ভেতরে আটকে পড়া আলমগীরকে উদ্ধার করতে পারেননি এলাকাবাসী। দগ্ধ হয়ে তিনি ঘটনাস্থলে মারা যান।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা না গেলেও ধারণা করা হচ্ছে, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

নবীনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে আগুন লাগার ঘটনা শুনেছি। প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নবীনগর ইউএনও মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের খোঁজখবর নিয়ে উপজেলা প্রশাসন থেকে প্রয়োজনীয় সহায়তা করা হবে।

/এমএএ/
সম্পর্কিত
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
রাতের আঁধারে এনসিপির জেলা কার্যালয়ে অগ্নিসংযোগ
জেনারেটর বিস্ফোরণে সাভারে মার্কেটে আগুন, পুড়েছে আটটি জেনারেটর
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক