টাকা ছিনতাইয়ের পর কুপিয়ে পেট্রোল ঢেলে আগুন: সেই খোকন দাসের মৃত্যু

শরীয়তপুর প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০২৬, ১৭:৫৮আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ১৭:৫৯

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় দুর্বৃত্তদের নৃশংস হামলার শিকার গ্রাম্য ডাক্তার খোকন দাস মারা গেছেন। হামলার চার দিন পর শনিবার (৩ জানুয়ারি) সকাল ৮টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়। এ তথ্য নিশ্চিত করেন ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কনেশ্বর ইউনিয়নের তিলই এলাকায় খোকনের ওপর এ হামলা হয়। তিনি দীর্ঘদিন ধরে উপজেলার কেউরভাঙ্গা বাজারে একটি ওষুধের দোকান পরিচালনা করে আসছেন। প্রতিদিনের মতো বুধবার রাতেও দোকান বন্ধ করে তিনি বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছালে ৩-৪ জন দুর্বৃত্ত তাকে পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে এবং সঙ্গে থাকা টাকা-পয়সা ছিনিয়ে নেয়। টাকা ছিনতাইয়ের পর চিনে ফেলায় তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে হত্যাচেষ্টা করে হামলাকারীরা। গুরুতর আহত অবস্থায় তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যান।

এ ঘটনায় খোকন দাসের বাবা পরেশ চন্দ্র দাস বাদী হয়ে ডামুড্যা থানায় মামলা দায়ের করেন। মামলায় কনেশ্বর এলাকার বাবুল খানের ছেলে সোহাগ খান (২৭), সামছুদ্দিন মোল্লার ছেলে রাব্বি মোল্লা (২১) এবং শহীদ সরদারের ছেলে পলাশ সরদারকে (২৫) আসামি করা হয়েছে।

পরিবার ও স্থানীয়দের দাবি, খোকন দাসের হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার করতে হবে।

খোকন দাসের বোন আন্না রানী দাস জানান, তার ভাইয়ের হত্যাকারীদের যেন আইনের আওতায় এনে ফাঁসিতে ঝুলিয়ে বিচার করা হয়।

বোন রিমা দাস বলেন, ‘চার দিন হয়ে গেলো এখনও কোনও আসামি পুলিশ ধরতে পারেনি। আমরা সংশয়ে আছি, বিচার পাবো কিনা? আমরা চাই, দ্রুত যেন আসামি ধরা হয়।’

খোনক দাসের বাবা পরেশ চন্দ্র দাস বলেন, ‘আমার ছেলে তিন জনের নাম বলে গেছে, ওই তিন জনের নামেই আমরা মামলা করেছি। আমি আমার ছেলে হত্যার বিচার দাবি করছি।’

ডামুড্যা থানার ওসি জানান, আজ সকালে ঢাকা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন অবস্থায় খোকন মারা যান। এ ঘটনায় তিন জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এখনও কোনও আসামি ধরা পড়েনি, তবে ধরার চেষ্টা চলছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী