বাসচাপায় মোটরসাইকেল আরোহী ২ শিক্ষার্থী নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৭ জানুয়ারি ২০২৬, ১৩:৪০ আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ১৩:৪০

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেলের আরোহী দুইশিক্ষার্থী নিহত হয়েছেন। তাদের একজন ঘটনাস্থলেই মারা যায়। অপরজনকে হাসপাতালে নেওয়ার পর রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ার কাটাখালী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, চট্টগ্রাম-কাপ্তাই সড়কের পশ্চিম দিক থেকে আসা মোটরসাইকেলকে পূর্ব দিক থেকে আসা বাস চাপা দেয়। দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি সড়কের ধারে আটকে থাকে।

নিহতরা হলেন– উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আবিদপাড়া এলাকার কামাল ভান্ডারীর ছেলে আবু সুফিয়ান আরমান (১৮)। সে ধামাইরহাট হযরত শাহ সুফি ছালেহ আহমদ সুন্নিয়া মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র ছিল।

অন্যজনের নাম আকিব (১৬)। সে উপজেলার লালানগর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আলমশাহ পাড়া হাজি বাড়ি এলাকার ওসমান গনির ছেলে। আকিব রাজাভুবন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় আরমান ঘটনাস্থলে প্রাণ হারান। আকিবকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন বলেন, ‘দুর্ঘটনায় নিহত দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িগুলোও জব্দ করা হয়েছে।’

এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি।

/এমএএ/
সম্পর্কিত
শ্যামলী ওভারব্রিজের নিচে রাস্তা পারাপারের সময় গাড়ির চাপায় ২ নারী নিহত 
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, একসঙ্গে দুজনেরই মৃত্যু
ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির ধাক্কায় ৭ শিক্ষার্থী আহত
সর্বশেষ খবর
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
‘মব’ তকমায় আড়াল হচ্ছে পরিকল্পিত অপরাধ?
৯ মাসে ১৭১ মৃত্যু ‘মব’ তকমায় আড়াল হচ্ছে পরিকল্পিত অপরাধ?
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক