ভালুকায় দীপু হত্যাকাণ্ডের মূল হোতা গ্রেফতার

ময়মনসিংহ প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০২৬, ১৩:১৩ আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ১৩:১৯

ময়মনসিংহের ভালুকায় পোশাকশ্রমিক দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের ঘটনার মূল হোতা ইমাম ইয়াছিন আরাফাতকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৭ জানুয়ারি) বিকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহযোগিতায় ঢাকার ডেমরার সারুলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, ১৮ ডিসেম্বর রাতে ভালুকার পাইওনিয়ার ফ্যাক্টরির গেটে স্লোগান দিয়ে লোক জড়ো করার পেছনে মূল ভূমিকায় ছিল ইয়াছিন। উত্তেজিত জনতাকে ধর্ম অবমাননার উসকানি দিয়ে দীপুকে নির্মমভাবে মারধর করার পর হত্যা করে তার নিথর দেহ দড়ি দিয়ে টেনে-হিঁচড়ে স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে গাছে বেঁধে মরদেহ পোড়ানোর ঘটনায় সরাসরি নেতৃত্ব দেয় ইয়াছিন। ঘটনার পর থেকে আত্মগোপনে ছিল সে।

তিনি আরও জানান, এখন পর্যন্ত এ হত্যাকাণ্ডের ঘটনায় ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ৯ জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার