মাজারে নিরাপত্তা জোরদার করা হয়েছে: প্রেস সচিব

ময়মনসিংহ প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০২৬, ১৭:১২আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ০০:১৮

মাজারের নিরাপত্তা প্রসঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘আগের চেয়ে পুলিশের মনোবল বেড়েছে। মাজারে নিরাপত্তা জোরদার করা হয়েছে, মানুষও সচেতন হচ্ছে।’

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে ময়মনসিংহ শহরের জুবলী রোডে বুড়া পীরের মাজার এবং গত বছর ভাঙচুর ও হামলার শিকার হওয়া থানাঘাট এলাকায় হযরত শাহ সুফি সৈয়দ কালু শাহ (রহ.)-এর মাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এ সময় সবার প্রতি শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানিয়ে প্রেস সচিব বলেন, ‘বাংলাদেশ পীর-আউলিয়ার দেশ। পীর-আউলিয়াদের হাত ধরে এদেশে ইসলাম এসেছে। কেউ কেউ বিভিন্ন অজুহাতে মাজারে আঘাত হানছে। যা মোটেও কাম্য নয়। এসব হামলা নিন্দনীয়।’

তিনি বলেন,  ‘বাংলাদেশ সম্প্রীতির দেশ। এই দেশ সব ধর্ম-বর্ণ-মানুষের দেশ, সম্প্রীতির দেশ। এখানে একত্রে যেন শান্তিতে সবাই বসবাস করে এটাই প্রত্যাশা।’

/এমএএ/
সম্পর্কিত
মাজারের দিঘির কুমিরকে নেওয়া হচ্ছে পুনর্বাসন কেন্দ্রে
মাজারের দিঘির সেই কুমিরটিকে সরিয়ে নেওয়া হচ্ছে
ঘাটে নামতেই শিশুটিকে টেনে নিয়ে যায় কুমির
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান