চট্টগ্রামে বিএনপি প্রার্থীকে শোকজ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১২ জানুয়ারি ২০২৬, ১৮:৫৯ আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ১৯:০৯

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য (এমপি) পদপ্রার্থী নাজমুল মোস্তফা আমিনের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ব্যাখ্যা তলব (শোকজ) করেছে ইলেক্টোরাল এনকোয়ারি ও অ্যাডজুডিকেশন কমিটি।

সোমবার (১২ জানুয়ারি) ওই কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা ও দায়রা জজ রূপন কুমার দাস স্বাক্ষরিত এক নোটিশে এ ব্যাখ্যা তলব করা হয়।

নোটিশে উল্লেখ করা হয়, বিজিল্যান্স ও অবজারভেশন টিমের সদস্যদের পক্ষে গত ১১ জানুয়ারি দাখিল করা অভিযোগে বলা হয়েছে– প্রতীক বরাদ্দ পাওয়ার আগেই নাজমুল মোস্তফা আমিনের পক্ষে বিএনপি চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক মুজিবর রহমান লোহাগাড়া উপজেলার আধুনাগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে প্রয়াত খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠানে কর্মীদের উদ্দেশে নির্বাচনি বক্তব্য দেন। এ সময় তিনি ধানের শীষ প্রতীকের পক্ষে প্রকাশ্যে ভোট প্রার্থনা করেন।

ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ভোট গ্রহণের তারিখের তিন সপ্তাহ আগে এ ধরনের প্রচারণা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর ৩ ও ১৮ বিধির পরিপন্থি এবং নির্বাচনি আচরণবিধির লঙ্ঘন হিসেবে গণ্যযোগ্য।

এ পরিপ্রেক্ষিতে কেন তার বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে প্রতিবেদনসহ সুপারিশ পাঠানো হবে না— সে বিষয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১১টায় যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত, সাতকানিয়া চৌকি আদালত, সাতকানিয়ায় অবস্থিত অস্থায়ী কার্যালয়ে স্বশরীরে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন নিলেন ৬৭ জন
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
বিএনপি বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না: শাহে আলম
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক