মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপ রাখার ভাগাড়ে লাগা আগুন নিয়ন্ত্রণে

কক্সবাজার প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২৬, ২৩:৫১আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ০২:২২

কক্সবাজারের মহেশখালী উপজেলায় অবস্থিত মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রে স্ক্র্যাপ (আবর্জনা) রাখার ভাগাড়ে আগুন লেগেছে। সোমবার (১২ জানুয়ারি) রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করেন মহেশখালী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রামপ্রসাদ সেন। তিনি বলেন, ‘তাপবিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপ রাখার ভাগাড়ে আগুন লাগে। পরে আমাদের দুটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।’

স্থানীয়রা জানান, হঠাৎ করেই তারা বিদ্যুৎকেন্দ্র সংলগ্ন ব্রিজের ওপর থেকে দেখতে পান ভেতরে আগুন জ্বলছে।

মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান মাহমুদ ডালিম বলেন, ‘রাত পৌনে ৯টার দিকে বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন প্ল্যান্টের পাশেই আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পরপরই নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। মূল উৎপাদন প্ল্যান্টে আগুন লাগেনি। পাশে লেগেছে।’

/এমএএ/
সম্পর্কিত
বাসাবোতে তুলার গোডাউনে আগুন
ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুতের সাবস্টেশনে আগুন
কারওয়ান বাজা‌রের আগুন নিয়ন্ত্রণে
সর্বশেষ খবর
যুদ্ধ বন্ধের প্রস্তাব নিয়ে মস্কো ও কিয়েভে দুজন দূত পাঠাচ্ছেন ট্রাম্প 
যুদ্ধ বন্ধের প্রস্তাব নিয়ে মস্কো ও কিয়েভে দুজন দূত পাঠাচ্ছেন ট্রাম্প 
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
আতঙ্কে সুন্দরবনে যেতে চাচ্ছেন না জেলেরা, কমেছে পর্যটকও
আতঙ্কে সুন্দরবনে যেতে চাচ্ছেন না জেলেরা, কমেছে পর্যটকও
সুখবর নিয়ে মাঠে নামা পিএসজি এবার হেরেই গেলো, লিগে বেহাল দশা
সুখবর নিয়ে মাঠে নামা পিএসজি এবার হেরেই গেলো, লিগে বেহাল দশা
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ