বিশ্ব শান্তি কামনা করে শেষ হলো জাকের মঞ্জিলের চার দিনব্যাপী উরস

ফরিদপুর প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০২৬, ১৯:২১আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ১৯:২১

আখেরি মুনাজাত ও খাজা বাবার রওজা জিয়ারতের মধ্য দিয়ে হযরত শাহসুফি খাজা বাবা ফরিদপুরীর চার দিনব্যাপী উরস শরিফ মঙ্গলবার শেষ হয়েছে। এ সময় বিশ্ব শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়। ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলে শনিবার এই উরস শুরু হয়েছিল।

উরস উপলক্ষে গত চার দিন দেশ-বিদেশের লাখ লাখ ভক্তের আগমনে মুখরিত ছিল ফরিদপুরের সদরপুরের আটরশি বিশ্ব জাকের মঞ্জিল প্রাঙ্গণ। রাসুল (সা.)-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে আল্লাহর নৈকট্যলাভের আশায় ইবাদত-বন্দেগিতে উরস উপলক্ষে শামিল হওয়া লাখো ভক্তের মিলন মেলা বসে জাকের মঞ্জিলে।

বিশ্ব জাকের মঞ্জিলের কর্মী গ্রুপের ফরিদপুর অঞ্চলের প্রধান মো. কবিরুল ইসলাম সিদ্দীকি বলেন, ‘প্রতি বছরের মতো হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের জন্য এবারও আলাদা ক্যাম্প ছিল। এই মহামিলন মেলায় সত্য ইসলামের উদারনৈতিক মানবিক মূল্যবোধের আদর্শে উজ্জীবিত হন সমবেত ভক্তরা। উরস চলাকালে ওয়াক্তিয়া নামাজের পাশাপাশি নফল ইবাদত-বন্দেগি, কোরআন তিলাওয়াত, মোরাকাবা মোশাহেদা, জিকির আজকার, মিলাদ মাহফিল ও বিশেষ মুনাজাত, রাসুলে পাক (সা.) ও ওলী আউলিয়াদের আদর্শের উপর ওয়াজ-নসিহত অনুষ্ঠিত হয়।’

তিনি জানান, যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে উরস শরিফ সফলভাবে সম্পন্ন হয়েছে। দেশ-বিদেশের লাখ লাখ ভক্ত-মুরিদান এবারের উরস শরিফে অংশ নিয়েছেন। চার দিনব্যাপী উরসের শেষ দিনে বিশ্ব শান্তি কামনা করে মঙ্গলবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় এই আয়োজন। উরস চলাকালে খাজাবাবা ফরিদপুরীর স্থলাভিষিক্ত ও প্রতিনিধি পীরজাদা মাহফুজুল হক মুজাদ্দেদী আগতদের দফায় দফায় সাক্ষাৎ ও নসিহত প্রদান করেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি