গুলি করে ও পায়ের রগ কেটে দুজনকে হত্যা

কুমিল্লা প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০২৬, ১৮:৩৮ আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, ১৯:১৯

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় পায়ের রগ কেটে ও গুলি করে দুজনকে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আলিয়ারা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন– ব্রুনাই প্রবাসী দেলওয়ার হোসেন নয়ন। যিনি এক মাস আগে দেশে ফিরেছিলেন। অপরজনের নাম সালেহ আহমেদ। তিনি সাবেক ইউপি সদস্য।

স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব বিরোধের জের ধরে নিহত সালেহ আহমেদের পরিবারের সঙ্গে আলাউদ্দিন মেম্বারের গোষ্ঠীগত দ্বন্দ্ব দীর্ঘদিনের। কয়েক মাস আগে সালেহ আহমেদের পরিবারের হামলায় আলাউদ্দিন মেম্বার মারা যান। এরপর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছিল। গত এক সপ্তাহ আগে আলাউদ্দিন মেম্বারের সহযোগী ও পরিবারের লোকজন এলাকায় প্রবেশ করে। আজ দুই গোষ্ঠীর দ্বন্দ্বে তারা নিহত হয়।

ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ‘ঘটনাটি পূর্ব শত্রুতার জেরে ঘটেছে। ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে। ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়াধীন রয়েছে।’

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক