টাঙ্গাইলে শাশুড়িকে হত্যার দায়ে জামাইয়ের যাবজ্জীবন

টাঙ্গাইল প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০২৬, ১৬:২৯ আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ১৬:২৯

টাঙ্গাইলে শাশুড়িকে হত্যার দায়ে জামাই রেজাউর রহমান দুলুকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইলের স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক দিলারা আলো চন্দনা এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাজাহান কবির জানান, ২০০৬ সালের ২৭ সেপ্টেম্বর জেলার মধুপুর উপজেলার বাসিন্দা স্ত্রী নুরুন্নাহারের সঙ্গে অভিমান ও পারিবারিক বিরোধের জেরে আসামি দুলু স্ত্রীকে হত্যার চেষ্টা চালায়। সে সময় শাশুড়ি বাধা দিলে দেশি অস্ত্র দিয়ে তাকেও কুপিয়ে গুরুতর আহত করে। পরে দুলুর স্ত্রী নুরুন্নাহারকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শাশুড়িকে কালিয়াকৈর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দীর্ঘ প্রায় ২০ বছর বিচারিক প্রক্রিয়া শেষে মামলার এ রায়ে বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি