গণভোটের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের স্বপ্নের পথ উন্মুক্ত হবে: আইন উপদেষ্টা

গাইবান্ধা প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০২৬, ২২:৪৯আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ২২:৪৯

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘গণভোটের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশের স্বপ্নের পথ উন্মুক্ত হবে। যেখানে নিপীড়ন, অত্যাচার, নির্যাতন কিংবা কোনও ধরনের বৈষম্যের জায়গা থাকবে না।’

পরিবর্তনের লক্ষ্যে ‘হ্যাঁ’ ভোট কার্যক্রমের উদ্বোধন এবং ভোটার সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে গাইবান্ধায় মতবিনিময় সভায় সভায় তিনি এসব কথা বলেন। সোমবার (১৯ জানুয়ারি) বিকালে গাইবান্ধা ইনডোর স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

ভোটারদের আস্থা বৃদ্ধি, গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক পরিবেশে সম্পন্ন করা এবং ভোটারদের নিরাপদ ভোটাধিকার নিশ্চিত করাই ছিল এ সভার মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি ড. আসিফ নজরুল তার বক্তব্যে বলেন, ‘গণভোট কোনও দলের পক্ষে-বিপক্ষে নয়, এটি নতুন বাংলাদেশের পক্ষে-বিপক্ষে। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে অনিয়ম থাকবে না, অবিচার থাকবে না, শোষণ থাকবে না এবং বৈষম্য থাকবে না।

‘এবারের নির্বাচনের বড় বৈশিষ্ট্য হলো, নির্বাচন ও গণভোট একইসঙ্গে অনুষ্ঠিত হচ্ছে। আরও একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, প্রবাসী বাংলাদেশিরা প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। পরিবর্তনের জন্যই এই গণভোটের আয়োজন করা হয়েছে।’

শহীদ হাদির হত্যাকারীদের বিচার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘শহীদ হাদি হত্যার বিচার হবেই। বিচারের দাবিতে যে কণ্ঠ উচ্চারিত হয়েছে তা জাগ্রত রাখতে হবে। যদি পুলিশের তদন্ত বা চার্জশিট পছন্দ না হয়, তবে নারাজি পিটিশন দেওয়া যায়। ত্রুটিপূর্ণ চার্জশিটের ভিত্তিতে বিচার হলে বিচারও ত্রুটিপূর্ণ হয়। আদালত তার কাজ করেছে, মন্ত্রণালয়ও দ্রুত বিচারকার্য নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। সঠিক বিচার থেকে বিন্দুমাত্র সরে আসা হবে না।’

মতবিনিময় সভায় বক্তারা শান্তিপূর্ণ নির্বাচন, ভোটার উপস্থিতি বৃদ্ধি, নির্বিঘ্ন ভোটাধিকার নিশ্চিতকরণ এবং গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করার বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরেন।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার সভাপতিত্বে সভা পরিচালিত হয়। সভায় সরকারি-বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মতবিনিময় সভার আগে ড. আসিফ নজরুল পরিবর্তনের জন্য ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা ও ভোটার সচেতনতা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

/এমএএ/
সম্পর্কিত
মাদকদ্রব্য নিয়ন্ত্রণে দশ জেলায় ২২ ট্রাইব্যুনাল গঠন 
নবম ওয়েজ বোর্ড হলেও সেটি কার্যকর বাস্তবায়ন হয়নি: তথ্য উপদেষ্টা
সাগর-রুনি হত্যা: সাংস্কৃতিক কর্মীর নাম নিয়ে অনুমান না করার আহ্বান তথ্য উপদেষ্টার
সর্বশেষ খবর
৫৯ ম্যাচ পর গোল করতে ব্যর্থ বায়ার্ন, প্রায় দুই বছর পর হাতছাড়া শীর্ষস্থান
৫৯ ম্যাচ পর গোল করতে ব্যর্থ বায়ার্ন, প্রায় দুই বছর পর হাতছাড়া শীর্ষস্থান
টিভিতে আজকের খেলা (৬ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৬ সেপ্টেম্বর, ২০২৬)
যে কারণে বন্ধ হলো উল্লাপাড়ার নৌকাবাইচ
যে কারণে বন্ধ হলো উল্লাপাড়ার নৌকাবাইচ
‘জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতা’, হাসপাতালের চিত্র দেখে ক্ষুব্ধ পর্যটনমন্ত্রী 
‘জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতা’, হাসপাতালের চিত্র দেখে ক্ষুব্ধ পর্যটনমন্ত্রী 
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক