ভোটের রিকশা উদ্বোধন

‎‎জাতীয় স্বার্থে গণভোটে ‘হ্যাঁ’তে রায় দিতে হবে: রিজওয়ানা হাসান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জানুয়ারি ২০২৬, ১৭:০৭আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ১৭:০৭

তথ্য ও সম্প্রচার; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘ব্যক্তি ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে থেকে জাতীয় স্বার্থে গণভোটে “হ্যাঁ”তে রায় দিতে হবে।’

মঙ্গলবার রাজধানীর সাভারের রেডিও কলোনি স্কুল অ্যান্ড কলেজ মাঠে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে গণযোগাযোগ অধিদফতরের অন্যতম প্রচার কার্যক্রম ‘ভোটের রিকশা’ উদ্বোধনকালে এসব কথা বলেন উপদেষ্টা।

অনুষ্ঠানে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘ব্যক্তিগতভাবে সবাই কোনও না কোনও রাজনৈতিক দলের মতাদর্শে বিশ্বাসী। জাতীয় নির্বাচনে  আপনারা  কাকে ভোট দেবেন সেটা আপনাদের ইচ্ছা। আপনাদের এলাকার জন্য, দেশের জন্য ভালো এমন নেতা নির্বাচন করবেন।  রাজনৈতিক সংকীর্ণতার ঊর্ধ্বে থেকে গণভোটে “হ্যাঁ”তে ভোট দিতে হবে।’

‎তিনি বলেন, ‘সরকার “হ্যাঁ” ভোটের পক্ষে বলতে পারেন, উন্নত বিশ্বেও সরকার “হ্যাঁ” ভোটের পক্ষে প্রচারণা করেছে। আমরা কাউকে না ভোট দিতে নিষেধ করছি না। এটাই গণতন্ত্রের সৌন্দর্য।’

‎জুলাই সনদ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘জুলাই অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নের জন্য জুলাই সনদ গৃহীত হয়েছে। সব রাজনৈতিক দলের সঙ্গে দীর্ঘ আলোচনার পর তাদের মতামতের ভিত্তিতে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে।  ক্ষমতার ভারসাম্য, ইতিবাচক পরিবর্তনের জন্য ১২টি বিষয়ের আলোকে চারটি প্রশ্ন নিয়ে “হ্যাঁ-না” ভোট অনুষ্ঠিত হবে।’

উপদেষ্টা এ আয়োজনে ৮টি বিভাগের আটটি রিকশা উদ্বোধন করেন। যা ৬৪ জেলায় ৪ হাজার ৫০০ ইউনিয়নে গণভোট এবং জাতীয় নির্বাচনের আচরণ বিধিমালার প্রচারণা করবে।

‎‎গণযোগাযোগ অধিদফতরের মহাপরিচালক আবদুল জলিলের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, বাংলাদেশ বেতারের মহাপরিচালক এএসএম জাহিদ।

অনুষ্ঠানে ‎তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা বলেন, ‘কর্তৃত্ববাদী শাসনের অবসান ও সুন্দর আগামী চাইলে গণভোটে “হ্যাঁ”কে জয়যুক্ত  করতে হবে। গণভোট ও সংসদ নির্বাচন উপলক্ষে ভোটের রিকশা ৬৪ জেলায় ৪ হাজার ৫০০ ইউনিয়নে প্রচারণা চালাবে।’‎

/এমএএ/
সম্পর্কিত
আ.লীগের হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জার-টেলিগ্রাম গ্রুপের সক্রিয় সদস্য গ্রেফতার
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
শিক্ষার্থী ধর্ষণ: মামলার এক সপ্তাহ পর মাদ্রাসায় অভিযান, গ্রেফতার নেই
সর্বশেষ খবর
যুদ্ধ বন্ধের প্রস্তাব নিয়ে মস্কো ও কিয়েভে দুজন দূত পাঠাচ্ছেন ট্রাম্প 
যুদ্ধ বন্ধের প্রস্তাব নিয়ে মস্কো ও কিয়েভে দুজন দূত পাঠাচ্ছেন ট্রাম্প 
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
আতঙ্কে সুন্দরবনে যেতে চাচ্ছেন না জেলেরা, কমেছে পর্যটকও
আতঙ্কে সুন্দরবনে যেতে চাচ্ছেন না জেলেরা, কমেছে পর্যটকও
সুখবর নিয়ে মাঠে নামা পিএসজি এবার হেরেই গেলো, লিগে বেহাল দশা
সুখবর নিয়ে মাঠে নামা পিএসজি এবার হেরেই গেলো, লিগে বেহাল দশা
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ