ক্ষমতার ভারসাম্যের জন্য ‘হ্যাঁ’তে ভোট দিন: তথ্য উপদেষ্টা

ফরিদপুর প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২৬, ১৪:২১আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ১৪:২১

ফরিদপুরে গণভোটের প্রচার এবং ভোটার উদ্বুদ্ধকরণ উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘রাষ্ট্রক্ষমতার ভারসাম্যের জন্য গণভোটে “হ্যাঁ”তে ভোট দিন।’ বুধবার ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় উপদেষ্টা বলেন, ‘হ্যাঁতে ভোট দিলে কোনও একক দল নির্বাচনে জয়ী হলেও সব সিদ্ধান্ত নিতে পারবে না, দেশে সত্যিকারের আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। দেশে কোনও নির্বাচন দলীয় সরকারের অধীনে হবে না, আর কখনও ভোট চুরি বা রাতের ভোট কেউ করতে পারবে না।’

তিনি বলেন, ‘এবারের ভোট শুধু নিজের অধিকার প্রতিষ্ঠার নয়, আগামীতে দেশ কীভাবে চলবে সেটি নির্ধারণ হবে এ নির্বাচনের মাধ্যমে।

‘সরকার “হ্যাঁ” ভোটের পক্ষে বলতে পারেন, উন্নত বিশ্বেও সরকার “হ্যাঁ” ভোটের পক্ষে প্রচারণা করেছে। আমরা কাউকে “না” ভোট দিতে নিষেধ করছি না। এটাই গণতন্ত্রের সৌন্দর্য।’

‎জুলাই সনদ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘জুলাই অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নের জন্য জুলাই সনদ গৃহীত হয়েছে। সব রাজনৈতিক দলের সঙ্গে দীর্ঘ আলোচনার পর তাদের মতামতের ভিত্তিতে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে।  ক্ষমতার ভারসাম্য, ইতিবাচক পরিবর্তনের জন্য ১২টি বিষয়ের আলোকে চারটি প্রশ্ন নিয়ে “হ্যাঁ-না” ভোট অনুষ্ঠিত হবে।’

উদ্বোধনী শেষে বর্ণাঢ্য একটি রেলি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জসিমউদ্দিন হলে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন– জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা, পুলিশ সুপার নজরুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা তারেক আহমেমদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

/এমএএ/
সম্পর্কিত
বিএনপি কোনও বট বাহিনী চালায় না: তথ্য প্রতিমন্ত্রী
আলোচনায় বিটিভির লোগো পরিবর্তন
নবম ওয়েজ বোর্ড হলেও সেটি কার্যকর বাস্তবায়ন হয়নি: তথ্য উপদেষ্টা
সর্বশেষ খবর
কবিগুরুর স্মৃতিমাখা এক ঐতিহাসিক ঠিকানা কুষ্টিয়ার টেগর লজ
কবিগুরুর স্মৃতিমাখা এক ঐতিহাসিক ঠিকানা কুষ্টিয়ার টেগর লজ
‘ভয়েস’ কমান্ডে তথ্য খোঁজা যাবে জিমেইল, ডকস ও কিপে
‘ভয়েস’ কমান্ডে তথ্য খোঁজা যাবে জিমেইল, ডকস ও কিপে
সেনাবাহিনীতে একাধিক পদে নিয়োগ
সেনাবাহিনীতে একাধিক পদে নিয়োগ
গরমের দুপুরে জমিয়ে খান ঠান্ডা চিকেন মেয়ো সালাদ
গরমের দুপুরে জমিয়ে খান ঠান্ডা চিকেন মেয়ো সালাদ
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই