তল্লাশির সময় পুলিশ সদস্যকে কুপিয়ে আহত: অভিযুক্ত যুবক গ্রেফতার

ময়মনসিংহ প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০২৬, ১৬:৫০ আপডেট : ২৩ জানুয়ারি ২০২৬, ১৬:৫০

ময়মনসিংহের হালুয়াঘাটে চেকপোস্টে তল্লাশির সময় কর্তব্যরত পুলিশ সদস্যকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় অভিযুক্ত যুবক লিয়নকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে হালুয়াঘাট বাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, হামলার ঘটনায় জড়িত লিয়নকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় লিয়নের বাবাকেও থানায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। ঘটনাস্থল থেকে লিয়নের মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, গেল রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে হালুয়াঘাট উপজেলার পৌর বাজার শুঁটকি মহল রোডের পাগলপাড়া ব্রিজ এলাকায় পুলিশের একটি দল নিয়মিত চেকপোস্ট পরিচালনা করছিল। সে সময় এলাকার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিনের ছেলে লিয়নকে দেখতে পায় পুলিশ। জিজ্ঞাসাবাদ করায় লিয়ন রাগান্বিত হয়। পরে কথা কাটাকাটির এক পর্যায়ে বাড়ি থেকে দা এনে পেছন থেকে পুলিশ কনস্টেবল ইজাজুলকে কুপিয়ে পালিয়ে যায়। আহত ইজাজুলকে প্রথমে হালুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

/এমএএ/
সম্পর্কিত
৬৪ জেলায় কনস্টেবল নিয়োগ দেবে পুলিশ
পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস পদে কামারুম মুনিরার যোগদান  
রাজধানীতে একটি বাসা থেকে পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার
সর্বশেষ খবর
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার