মির্জা ফখরুলের গাড়িবহরে হামলা: ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৭ জানুয়ারি ২০২৬, ২২:৫৩ আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ২২:৫৩

নয় বছর আগে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইছাখালী বাজারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার ঘটনায় ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ। মঙ্গলবার চট্টগ্রামের প্রথম বিচারিক হাকিম আদালতে প্রতিবেদন জমা দেয় রাঙ্গুনিয়া থানা পুলিশ।

প্রতিবেদনে রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের অভিযুক্ত করা হয়েছে। এর আগে গত ১১ জানুয়ারি দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দিতে তাগাদা দিয়েছিল আদালত।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মামলার বাদী মোহাম্মদ এনামুল হক বলেন, দ্রুত বিচার আইনে আমার করা মামলাটিতে ২৬ আসামির সবাইকে অভিযুক্ত করে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ।
পরবর্তী শুনানির দিনে আদালত তদন্ত প্রতিবেদন গ্রহণের বিষয়ে শুনানি করবেন। প্রতিবেদন গৃহীত হলে যেহেতু সব আসামিরা পলাতক, তাই তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে।

যাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দেওয়া হয়েছে তারা হলেন—রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সভাপতি শামসুজ্জোহা সিকদার, সাধারণ সম্পাদক মো. ইউনুস, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিমুল গুপ্ত, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তৈয়ব ও রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম। অভিযুক্তদের মধ্যে আরও আছেন—সরওয়ার, নাজিমুদ্দিন, রাসেল, মহসীন, জাহেদ, আলমগীর, নঈমুল ইসলাম, পাভেল বড়ুয়া, জাহেদ, ইকবাল হোসেন, নাহিম, এনামুল হক, রাসেল, সাইফুল, মাহাবুব, আনোয়ার, নেসার উল্লাহ, বেলাল, মুজাহিদ, বাপ্পা ও হারুন।

অভিযোগপত্র সূত্রে জানা যায়, ২০০৭ সালের ১৮ জুন রাঙামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের সহমর্মিতা জানাতে যাওয়ার পথে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাদের বহনকারী গাড়িবহর ইছাখালী বাজার এলাকায় হামলার শিকার হয়। সেদিনই বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী হামলার জন্য আওয়ামী লীগ নেতা ও রাঙ্গুনিয়ার তৎকালীন এমপি ও মন্ত্রী হাছান মাহমুদকে দায়ী করেন।

তখন হাছান মাহমুদ বলেছিলেন, বিএনপি নেতাদের গাড়িবহরের ধাক্কায় দুজন আহত হওয়ার পর স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ওঠে।পরে আবার বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে এ হামলা হয়েছে।

এ ঘটনায় ২০১৭ সালের ২২ জুন আদালতে মামলা করেন বিএনপিপন্থি আইনজীবী ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক। ওই মামলায় ২৬ জন স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীকে আসামি করা হয়।

 

/এএম/
সম্পর্কিত
মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন নিলেন ৬৭ জন
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
বিএনপি বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না: শাহে আলম
সর্বশেষ খবর
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
‘মব’ তকমায় আড়াল হচ্ছে পরিকল্পিত অপরাধ?
৯ মাসে ১৭১ মৃত্যু ‘মব’ তকমায় আড়াল হচ্ছে পরিকল্পিত অপরাধ?
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক