নবীনগরে বিএনপি অফিসে আগুন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৫৮ আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৫৮

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিএনপি অফিসে অগ্নিকাণ্ড ঘটেছে। রবিবার দিবাগত ভোররাতে উপজেলার নাটঘর ইউনিয়নের নাটঘর বাজারের পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গভীর রাতে অজ্ঞাত পরিচয়ধারী দুবৃর্ত্তরা নাটঘর বাজারে ইউনিয়ন বিএনপির অফিসে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে মুহূর্তেই এই আগুন আশপাশের চারটি দোকানে ছড়িয়ে পরে। ঘণ্টাব্যাপী স্থায়ী আগুনের লেলিহান শিখায় সবকিছু পুড়ে গেছে। খবর পেয়ে  ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে, ঘটনার খবর পেয়ে সোমবার সকালে বিএনপি কার্যালয় পরিদর্শনে আসেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান। তিনি অভিযোগ করেন, স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপসের সমর্থকরা তাদের নেতাকর্মীকে নিয়মিত হুমকি-ধমকি দিচ্ছে। তাদের অফিস অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া অনেক ব্যানার ও নির্বাচনি অফিস ভাঙচুর করা হয়েছে। প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

তবে অভিযোগের ব্যাপারে জানতে স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপসের সঙ্গে একাধিকবার যোগাযোগ করলেও ফোনে তার সাড়া মেলেনি।

এ ব্যাপারে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকু্ল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এর সঙ্গে জড়িত তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এমএএ/
সম্পর্কিত
মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন নিলেন ৬৭ জন
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
বিএনপি বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না: শাহে আলম
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক