চাঁদপুরের বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আটক ২

চাঁদপুর প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৬আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৬

চাঁদপুরের ফরিদগঞ্জে স্বতন্ত্র প্রার্থী (চিংড়ি প্রতীক) ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই জনকে আটক করে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রবিবার (৫ ফেব্রুয়ারি) রাতে সংঘটিত এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

প্রশাসন সূত্রে জানা গেছে, নির্বাচনি প্রচারণা ঘিরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে হঠাৎ উত্তেজনা সৃষ্টি হলে তা সংঘর্ষে রূপ নেয়। এতে প্রায় ২০ জন আহত হয়েছেন।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সেন্টু কুমার বড়ুয়ার নেতৃত্বে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনাস্থল থেকে আবুল কাশেম (৩৬) ও আল আমিন (২৬) নামে দুই জনকে আটক করা হয়। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে তাদের প্রত্যেককে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সেন্টু কুমার বড়ুয়া জানান, সংঘর্ষের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয় এবং আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। উভয় প্রার্থীর লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, সংঘর্ষের ঘটনায় এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে বলে প্রশাসন জানিয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ও ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ-অগ্নিসংযোগ
যশোরে নির্বাচন পরবর্তী শতাধিক হামলা-সহিংসতা, আহত দেড় শতাধিক
নির্বাচন পরবর্তী সংঘাত-সংঘর্ষ ঠেকাতে কঠোর আইনশৃঙ্খলা বাহিনী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ