ইউনিয়ন-উপজেলার পর এবার সংসদ নির্বাচনে রাজশাহীর একমাত্র নারী প্রার্থী হাবিবা

দুলাল আবদুল্লাহ, রাজশাহী
১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:১৬আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৩৯

হাইকোর্টে রিট করে প্রার্থিতা ফিরে পেয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করছেন রাজশাহীর একমাত্র নারী প্রার্থী হাবিবা বেগম। ফুটবল প্রতীক নিয়ে প্রচারণা করেছেন। তিনি রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী।

হাবিবা এর আগে মোহনপুর উপজেলার ঘাসিগ্রাম ইউনিয়নের সংরক্ষিত নারী আসনে ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন। ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর তাকে অপসারণ করা হয়। তখনই তিনি ঘোষণা দিয়েছিলেন, তিনি জাতীয় সংসদ নির্বাচন করবেন। তিনি ইউনিয়ন পরিষদে নির্বাচিত হওয়ার পর উপজেলার কেশরহাট পৌর এলাকায় একটি চায়ের দোকান করেছিলেন। পরে তার স্বামী সেই দোকান চালাতেন। সেটাই ছিল তাদের আয়ের একমাত্র উৎস। তার অভিযোগ, চাঁদা না দেওয়ায় গত বছর কোরবানির ঈদের এক মাস পর তার সেই দোকান ভেঙে দেওয়া হয়েছে।

হাবিবা বেগম জানান, লড়াই করে ছয় দিন পরে প্রতীক পেয়েছিলেন। তাই প্রচারে পিছিয়ে পড়েছিলেন। তবু আশাবাদী ভোটাররা তাকে খুঁজে নেবেন ব্যালট পেপারে।

বিগত আওয়ামী লীগ সরকারের সময় হাবিবার নামে ছয়টি মামলা হয়। তাকে সাতবার কারাগারে যেতে হয়েছে। তিনি আত্মরক্ষার্থে পুলিশের হাতে কামড় দিয়ে আলোচিত হয়েছিলেন। এখনও দুটি মামলা আছে। তিনি উপজেলা কৃষক লীগের সাবেক নারীবিষয়ক সম্পাদক। তার দাবি, সব মামলা হয়রানিমূলক।

হাবিবা উপজেলা কৃষক লীগের মহিলাবিষয়ক সম্পাদক ছিলেন। কিন্তু সম্পর্ক ভালো ছিল না স্থানীয় সংসদ সদস্য আয়েন উদ্দিনের সঙ্গে। ফলে নিজ দল ক্ষমতায় থাকলেও তখন হামলা, মামলা ও জেল-জুলুমের শিকার হতে হয়েছে। হাবিবা বলেন, ‘যারা অপরাধ করেছে তারা পালিয়েছে। আমি অপরাধ করলে আপনাদের সামনে আসতে পারতাম না। যারা আওয়ামী লীগ করে মানুষের সঙ্গে অন্যায় করেছে, তাদের বিচার হোক।’

রাজশাহী জেলা নির্বাচন অফিসের তথ্যমতে, জেলায় ভোটার সংখ্যা ১৯ লাখ ৪৭ হাজার ৫৭৭ জন। এর মধ্যে ৯ লাখ ৬৮ হাজার ৮১৭ জন পুরুষ এবং ৯ লাখ ৭৮ হাজার ৭৬০ জন নারী। উপজেলায় পাঠানো হয়েছে নির্বাচনি সরঞ্জাম। রাজশাহীর ছয়টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩২ জন প্রার্থী। এর মধ্যে ২৬ জনই দলীয় প্রার্থী। আর স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ছয় জন। দলীয় প্রার্থীদের নিজ নিজ দলের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। স্বতন্ত্র প্রার্থীরা সংরক্ষিত অন্য প্রতীক পেয়েছেন। তার মধ্যে রাজশাহী-১ আসনে পাঁচ জন, রাজশাহী-২ আসনে ছয় জন, রাজশাহী-৩ আসনে ছয় জন, রাজশাহী-৪ আসনে চার জন, রাজশাহী-৫ আসনে সাত জন ও রাজশাহী-৬ আসনে চার জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

/এমএএ/
সম্পর্কিত
খেলাধুলাসহ প্রতিটি ক্ষেত্রে ছেলে-মেয়েদের সমান অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান রিজভীর
৪০ পেরোনোর পর সকালে যে ৩ অভ্যাসে গুরুত্ব দেবেন নারীরা
আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা
সর্বশেষ খবর
সক্রিয় মৌসুমি বায়ু: সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস
সক্রিয় মৌসুমি বায়ু: সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস
‘ইরান যুদ্ধ তুচ্ছ ঘটনা’: পারমাণবিক ঘাঁটি ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের
‘ইরান যুদ্ধ তুচ্ছ ঘটনা’: পারমাণবিক ঘাঁটি ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?