পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন খুলনা ও বরিশাল বিভাগের ৬৬৯ কারাবন্দি

খুলনা প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৮আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৮

খুলনা ও বরিশাল বিভাগের ১২টি কারাগার থেকে ৬৬৯ জন কারাবন্দি পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন। এসব কারাগার থেকে পোস্টাল ব্যালটে ভোটের আবেদন করেছিলেন ৭৫৩ জন হাজতি ও কয়েদি। আবেদনকারীদের মধ্যে ৪৮ জন নারীর মধ্যে ৪৬ জনই ভোট দিয়েছেন। আবেদনকারীদের ৮৮.৮৪ শতাংশ ভোট দিয়েছেন।

কারা অধিদফতরের সহকারী কারা মহাপরিদর্শক (মিডিয়া) মো. জান্নাত উল ফরহাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্রে জানা গেছে, খুলনা কারাগারে ১৭৪ জন আবেদনকারীর মধ্যে ৫ জন নারীসহ ১৫১ জন ভোট দিয়েছেন। সাতক্ষীরা কারাগারে ৭ জন নারীসহ ২৭ জন আবেদনকারীর মধ্যে ৬ জন নারীসহ ২৪ জন, বাগেরহাট কারাগারে ২ জন নারীসহ ৩৭ জন আবেদনকারীর মধ্যে ২ জন নারীসহ ২৯ জন, যশোর কারাগারে ১২৯ জন আবেদনকারীর মধ্যে ৮ জন নারীসহ ১২০ জন, ঝিনাইদহ কারাগারে ৬৫ জন আবেদনকারীর ৫৮ জন, চুয়াডাঙ্গা কারাগারে ৩২ জন আবেদনকারীর মধ্যে ২ জন নারীসহ ২৮ জন, মেহেরপুর কারাগারে ১৪ জন আবেদনকারীর সবাই, কুষ্টিয়া কারাগারে ৬৯ জন আবেদনকারীর মধ্যে ৫৭ জন, নড়াইল কারাগারে ২৯ জন আবেদনকারীর মধ্যে ৬ জন নারীসহ ২৭ জন, মাগুরা কারাগারে ১৫ জন আবেদনকারীর মধ্যে ১ জন নারীসহ ১৩ জন ভোট দিয়েছেন।

বরিশাল কারাগারে ১৩৮ জন আবেদনকারীর মধ্যে ৩ জন নারীসহ ১১৮ জন এবং ভোলা কারাগারে ৩৩ জন আবেদনকারীর মধ্যে ৩ জন নারীসহ ৩০ জন ভোট দিয়েছেন।

/এমএএ/
সম্পর্কিত
কারাগারে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু
সাবেক এমপির ছেলেকে নিয়ে কারাগারে থাকা আ.লীগ কর্মীদের ভিডিও বার্তা
প্রতারণার মামলায় কারাগারেবিভিন্নজনের ২৫ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে সপরিবারে পালিয়ে গিয়েছিলেন পিন্টু দাস
সর্বশেষ খবর
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
‘মাদক কারবারি’ অভিযোগে মিছিল নিয়ে ৩ জনের বাড়িঘরে হামলা-ভাঙচুর
‘মাদক কারবারি’ অভিযোগে মিছিল নিয়ে ৩ জনের বাড়িঘরে হামলা-ভাঙচুর
লংমার্চ: জামায়াতের মিছিলে ককটেল বিস্ফোরণ
লংমার্চ: জামায়াতের মিছিলে ককটেল বিস্ফোরণ
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ