জয়ী হলেন ‘নিখোঁজ’ ইলিয়াস আলীর স্ত্রী লুনা

সিলেট প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩১আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩১

সিলেট বিভাগে প্রথম নারী প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা।

বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলা নিয়ে গঠিত সিলেট-২ আসনে তিনি সবমিলিয়ে ১ লাখ ১৬ হাজার ৬৯৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী ও খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী পেয়েছেন ৩৭ হাজার ৪৪৬ ভোট।

দুই উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার স্বাক্ষরিত রেজাল্ট শিট থেকে এ তথ্য জানা গেছে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ আসনটি ‘মাইনাস ইলিয়াস আলী’ ফর্মুলার কারণে বেশ আলোচিত। ২০১২ সালের ১৭ এপ্রিল এম ইলিয়াস আলী ‘নিখোঁজ’ হওয়ার পর থেকে এ আসনটিতে আলোচনায় ছিলেন তার স্ত্রী তাহসিনা রুশদীর লুনা। লুনার দাবি, আওয়ামী লীগ সরকার ইলিয়াস আলীকে ‘গুম’ করেছে। এবার তিনি এ আসনে বিএনপির প্রার্থী ছিলেন। শুরুতে তার প্রার্থিতা নিয়ে দলের মধ্যে কিছুটা বিভাজন থাকলেও তার পক্ষে নির্বাচনি মাঠে দলের নেতাকর্মীরা ছিলেন ঐক্যবদ্ধ।

এ আসনে জামায়াত জোটের মুনতাসির আলী ছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আমির উদ্দিন (হাতপাখা), জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী (লাঙ্গল) এবং গণফোরামের মো. মুজিবুল হক (উদীয়মান সূর্য) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা  করেন।

এ আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৪ হাজার ৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৪ হাজার ৫শ ৮১ জন, নারী ভোটার ১ লাখ ৭৯ হাজার ৫শ ২ জন। কেন্দ্র রয়েছে মোট ১শ ২৮টি।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম