বসন্তকে যেন স্বাগত জানাচ্ছে পলাশ ফুল

ফরিদপুর প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৫৫ আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:০৩

বসন্তের আগমনে প্রকৃতিতে রঙের ছোঁয়া লেগেছে। সড়কের পাশে ও বনাঞ্চলে ফুটেছে আগুনরাঙা পলাশ ফুল। ফরিদপুর প্রেসক্লাব চত্বরে কালো বৃন্তে রঙিন হয়ে ফুটেছে পলাশ ফুল। দৃষ্টিনন্দন এই ফুলের সৌন্দর্য আকৃষ্ট করছে চারপাশের মানুষকে।

ঋতুরাজ বসন্তকে স্বাগত জানাতে, প্রকৃতির এই সাজ যেন নতুন প্রাণের বার্তা দিচ্ছে। দূর থেকে দেখলে মনে হয়, সবুজের মাঝে আগুনের শিখা জ্বলছে।

স্থানীয় বাসিন্দা মশিউর রহমান খোকন জানান, ‘প্রতি বছর বসন্তে পলাশ ফুল প্রকৃতিকে অন্যরকম রূপ দেয়। মানুষের মনেও আনন্দ ছড়িয়ে দেয়।’

প্রকৃতিপ্রেমী অ্যাডভোকেট গাজী শাহিদুজ্জামান লিটন বলছেন, ‘পলাশ শুধু সৌন্দর্যের প্রতীক নয়, এটি বসন্তের সাংস্কৃতিক আবহেরও একটি গুরুত্বপূর্ণ অংশ। অনেকেই এই সৌন্দর্য উপভোগ করতে পলাশ গাছের কাছে ছুটে যাচ্ছে।’

স্থানীয় পরিবেশবিদ প্রফেসর আলতাব হোসেনের মতে, দেশি গাছ সংরক্ষণ ও বেশি করে পলাশসহ অন্যান্য ফুলের গাছ লাগানো হলে পরিবেশ সমৃদ্ধ হবে। এতে ভবিষ্যৎ প্রজন্মও প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবে। বসন্তের সময়ে পলাশের রূপ যেন মানুষকে নতুন দিনের বার্তা দেয়।

ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী বলেন, ‘সুশোভিত পলাশ ফুল আমাদের হৃদয় মনকে দোলা দেয়। এর রঙ মন ভোলানোর মতো, যেকোনও মানুষকেই আকৃষ্ট করে। ক্লাবের চত্বরে বেড়ে ওঠা পলাশ গাছে ফুল শহরবাসীকে প্রতিনিয়ত মুগ্ধ করছে।’

 

/এমএএ/
সম্পর্কিত
অন্যরকম সম্মাননা, ফুলের নাম ‘সালভিয়া মেসি’
সূর্যমুখী কি সবসময় সূর্যের দিকেই মুখ করে থাকে?
নারায়ণগঞ্জের সাবদি যেন ফুলে আঁকা এক গ্রাম
সর্বশেষ খবর
একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তি জনগণকে শান্তিতে থাকতে দিতে চায় না: অমিত
একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তি জনগণকে শান্তিতে থাকতে দিতে চায় না: অমিত
নবরাত্রির সাজে কঙ্গনার রাজকীয় লুক, লেহেঙ্গার দাম ২ লক্ষাধিক
নবরাত্রির সাজে কঙ্গনার রাজকীয় লুক, লেহেঙ্গার দাম ২ লক্ষাধিক
১২৬ বছরের ইতিহাস, ২৫ লাখ টাকার ৫২০ কেজির প্রতিমা, যেভাবে হয় বিসর্জন
১২৬ বছরের ইতিহাস, ২৫ লাখ টাকার ৫২০ কেজির প্রতিমা, যেভাবে হয় বিসর্জন
ডেঙ্গু কেড়ে নিলো আরও পাঁচজনের প্রাণ, একদিনে হাসপাতালে ১৩৬৬
ডেঙ্গু কেড়ে নিলো আরও পাঁচজনের প্রাণ, একদিনে হাসপাতালে ১৩৬৬
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের