জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা

সাভার (ঢাকা) প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০১ আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০১

নতুন সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ রাজধানীর সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসবেন। এ জন্য স্মৃতিসৌধ প্রাঙ্গণে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হচ্ছে। সর্বসাধারণের প্রবেশে দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা।

সোমবার সাভারের জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন খান আনু জানান, রবিবার থেকে সর্বসাধারণের জন্য প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

জানা যায়, নতুন সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের শ্রদ্ধা জানানোর জন্য সাভারের জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ ধুয়ে-মুছে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে। এ ছাড়া জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে।

এ বিষয়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন খান আনু বলেন, ‘প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে আসবেন। সে কারণে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে সৌন্দর্য বর্ধন ও নিরাপত্তাজনিত কারণে সর্ব সাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।’

শ্রদ্ধা জানানোর পরেই সর্বসাধারণের জন্য আবার স্মৃতিসৌধ প্রাঙ্গণ উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানান তিনি।

/এমএএ/
সম্পর্কিত
শ্রমিক দলের নেতাকর্মীদের ওপর গুলিবর্ষণের অভিযোগ
মাদ্রাসায় ভাঙচুর করা বিএনপি নেতাকে অব্যাহতি দিলেন আরেক বহিষ্কৃত নেতা
‘শুভ জন্মদিন আপা’ কমেন্ট করে ছাত্রশক্তির নেতা বহিষ্কার, পরে পুলিশে সোপর্দ
সর্বশেষ খবর
রাড্ডায় হামলা-ভাঙচুর: বহিষ্কৃত যুবদল নেতা গ্রেফতার
রাড্ডায় হামলা-ভাঙচুর: বহিষ্কৃত যুবদল নেতা গ্রেফতার
শাহজালাল বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী
শাহজালাল বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী
ফুটপাত দখল-উচ্ছেদের পুরোনো খেলা, নেপথ্যে কী
ফুটপাত দখল-উচ্ছেদের পুরোনো খেলা, নেপথ্যে কী
পানামার সঙ্গে ড্র করা ভারতকে সমীহ করছে ব্রাজিল
পানামার সঙ্গে ড্র করা ভারতকে সমীহ করছে ব্রাজিল
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম