ঘর থেকে মা ও শিশুসন্তানসহ ৩ জনের মরদেহ উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১০ আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১০

কুমিল্লার হোমনায় নিজ ঘর থেকে প্রবাসীর স্ত্রী ও তার সন্তানসহ দুই শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার মণিপুর গ্রামের  এ ঘটনা ঘটে‌।

নিহতরা হলেন– মণিপুর গ্রামের সৌদি আরব প্রবাসী জহির মিয়ার স্ত্রী সুখী আক্তার (২৫), তার শিশুসন্তান হোসাইন (৫) এবং জহির মিয়ার ভাই সাত্তার মিয়ার ছেলে শিশু জোবায়ের (৬)।

জানা গেছে, সকালে স্থানীয়রা কোনও সাঁড়াশব্দ না পেয়ে তাদের খোঁজ নেন। এ সময় জানালা দিয়ে ঘরের ভেতরে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে মরদেহগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানিয়েছেন, মরদেহগুলোর প্রাথমিক তদন্ত শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে কারা এ ঘটনায় জড়িত তাৎক্ষণিকভাবে এই কর্মকর্তা কিছুই জানাননি।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক